রাত হলো ভোর -মীর সেকান্দার আলী খোকা

রাত হলো ভোর

-মীর সেকান্দার আলী খোকা

∞∞∞∞∞∞∞∞∞

রাত হলে ভোর সূর্য উঠে,

গভীর হলে রাত 

কুকুর ডাকে মুখ উঁচিয়ে উচ্চস্বরে

দুঃখ বাড়ে তাত।

প্রবাদের এই প্রবীণ কথা

জ্বলে ধিকি ধিকি

বিশ্ব যেমন ধোকাই এখন

মিছেই শান্তি খোঁজে।

ধোকার পিছে ঘুরছে বোকা

ধোকা আখের গোছায়,

বোকা শুধু ধোকায় পোড়ে

হাঁটছে মরীচিকায়।

খাটাস শেয়াল জোট বেঁধেছে

দুটোই ধূর্ত পশুর জাত,

গৃহস্ মেরে ধন নিয়ে যায়

সুযোগ বুঝে দখল নিবে ঘর।

পায়তারা তাঁর বহুদিনে

গৃহস্ বোঝেনা,

আজ মুরগি তো কালকে ছাগল

নাই হয়ে যায় তবুও শুধলে না।

শেয়াল খাটাস ধূর্ত অতি

সুড়ং পথে এসে,

ঘরের ভেতর ঘর বেঁধেছে

মালিক ঘুমাই পাহারাদার ভেবে।

হায়রে মালিক নেই কি মনে!

দাদুর মুখের ভাষা,

ঠাঁই দিওনা পরদেশী ওই মিষ্টি ভাষি

ইস্ট ইন্ডিয়াকে।

পরদেশীরা আসলো যখন

নামলো আঁধার পথে,

জীর্ণতাতে ঘিরলো বাড়ি

বাড়ির মালিক কাঁদলো পথে পথে।

কালে কালে কাল চলে যায়

ভাঙলো খোকার ঘুম,

রাত হলো ভোর সূর্য উঠে

খোকার চক্ষু জেগে।

∞∞∞∞∞∞∞∞∞

কবি পরিচিতি- 

জন্ম: ১৫ জুন ১৯৬৬ ইং, বিভাগীয় শহর রাজশাহী। বাবার চাকরির সুবাদে দেশের বিভিন্ন অঞ্চল দেখার সৌভাগ্য হয়েছে, কবি নিজেও একজন সরকারি চাকুরে ছিলেন। পাঁচ ভাই,তিন বোন, কবি সপ্তম। এক সময় বিভিন্ন পত্রিকাতে লিখতেন।, বর্তমানে বেশ কিছু অনলাইন পত্রিকায় লিখছেন। প্রকাশিত একক কাব্যগ্রন্থের সংখ্যা তিনটি, (১) আলো ছায়া ঢাকা বইমেলা ২০২৫, (২) সময়ের রঙ, স্বরলিপি পাবলিকেশন, স্টল নং ২২৩ (৩) লাল ঘুড়ি নীল মন, পরিবেশন পানকৌরি প্রকাশন, ঢাকা বইমেলা ২০২৬ ইং। সাংসারিক জীবনে কবি দুইজন কন্যা সন্তানের জনক, বর্তমানে জেলা সদর ঠাকুরগাঁও এ’স্থায়ীভাবে বসবাস করছেন, সকলের দোয়া প্রার্থী।

Check Also

আসক্তি -শান্তি দাস

আসক্তি -শান্তি দাস ∞∞∞∞∞∞ ঐ ছেলেটা নেশায় আসক্তি মানে না বারণ, সে ভালোবাসায় জড়িয়ে পড়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *