আতঙ্কে সারাবিশ্ব
-শ্রী স্বপন কুমার দাস
∼∼∼∼∼∼∼∼∼∼∼∼
ধিক ধিক আগ্নেয়গিরি
জ্বলছে মহা বিশ্বে,
কখন জানিনা আছড়ে পড়ে
বাহুবলীদের শ্রেষ্ঠে।
আতঙ্কে আছে সারাবিশ্ব
তাকিয়ে লাভার দিকে,
সাধারণের চোখ মুখ
হচ্ছে সবার ফিকে।
উন্মাদ আজ যুদ্ধ বাজেরা
পেশী আস্ফালনে,
ক্ষয় ক্ষতির হিসেব নিকেষ
নেই নিয়ন্ত্রণে।
পৃথিবী পুড়ে হোক খাক
তাতে লক্ষ্য নাই,
নিজের দম্ভ অহংকারে
মত্ত এখন সবাই।
যুদ্ধ যুদ্ধ দামামা বাজে
বিশ্বের চারিদিকে,
কখন অন্ধকার গ্রাসে
আতঙ্ক চোখে মুখে।
নিন্দ্রা উবেছে সাধারণের
নাভিশ্বাস কপালে,
যুদ্ধ বাজের কপট খেলায়
সৃষ্টি অস্তিত্ব অতলে।
∼∼∼∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতি–
শ্রী স্বপন কুমার দাস
গোপীবল্লভপুর/ ঝাড়গ্রাম/ /পশ্চিমবঙ্গ/ ভারতবর্ষ
পিতামাতা- সন্তোষ কুমার দাস/ কল্যাণী দেবী।
জন্ম- ১৬/০৪/১৯৬৩
কবিতার পাতা মনের কথা শুনুন,প্রাণের কথা লিখুন