সময়ের স্রোতে মানুষের পথ -নাইমুর রহমান সোহাগ

সময়ের স্রোতে মানুষের পথ

-নাইমুর রহমান সোহাগ

≈≈≈≈≈≈≈≈≈≈

সময়ের স্রোত বয়ে চলে নীরব বিধানে,

ক্ষণে ক্ষণে লিখে যায় নিয়তির পানে।

গতকাল ছিল যা আজ তা স্মৃতির ধূলি,

মানুষ তবু ভুলে যায় জীবনের মূলই।

ভোরের আলো যেমন সন্ধ্যায় হয় ক্ষয়,

তেমনি মানবজীবন একদিন থেমে রয়।

দুনিয়ার সুখসাজ সব মেঘেরই ছায়া,

কালচক্রে মিলিয়ে যায় মায়ার মায়া।

ক্ষমতার প্রাসাদও ভাঙে সময় শেষে,

অহংকার হারিয়ে যায় মৃত্যুর স্পর্শে।

রাজদণ্ড, সিংহাসন, ধনরত্ন ভাণ্ডার—

কবরের মাটিতে সব হয় সমাধার।

তবু যে মানুষ জাগে সত্যের আহ্বানে,

রবের ভয়ে রাখে মন নেক আমলের টানে।

নামাজের নূরে ভরে তার অন্তর আকাশ,

তওবার অশ্রু ধুয়ে দেয় জীবনের সর্বনাশ।

মানবতার পথে যে বিলায় স্নেহধারা,

তার জীবন হয় ঈমানের দীপ্ত তারা।

দুনিয়া কেবল পথ—একটি ক্ষণিক ঘর,

চিরস্থায়ী আবাস আখিরাতের পর।

তাই জাগো হে মানুষ, সময়কে চিনো,

পাপের ঘোর আঁধার হতে আলোয় ফেরো।

শেষ যখন ডাক দেবে নিয়তির প্রহর,

নেক আমলই হবে তখন সত্যিকারের বহর।

≈≈≈≈≈≈≈≈≈≈

সংক্ষিপ্ত পরিচিতি:

লেখক নাইমুর রহমান সোহাগ ১৯৯৭ সালের ২৬ জুলাই ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার এক গ্রামের মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। মা বাবার একমাত্র এবং বড় ছেলে৷ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর পাশ করেন৷ বর্তমানে এনটিআরসিএ কর্তৃক শিক্ষক নিবন্ধনের মাধ্যমে জাফর ইমাম বীর বিক্রম উচ্চ বিদ্যালয়, দাগনভুঞা, ফেনীতে সহকারী শিক্ষক জীববিজ্ঞান পদে কর্মরত আছেন ।

Check Also

তুমি বসন্ত -উদয় পদ বর্মন

তুমি বসন্ত -উদয় পদ বর্মন ∞∞∞∞∞∞∞∞ দখিনা বাতাস মানেই তুমি বসন্ত ফাগুন মাস মানেই তুমি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *