পুনর্মিলনী অনুষ্ঠান -আশীষ খীসা

পুনর্মিলনী অনুষ্ঠান

-আশীষ খীসা

∞∞∞∞∞∞∞∞

ক’দিন আগে অনুষ্ঠিত হয়ে গেল এসএসসি-৮৮

ব্যাচ এর ৪র্থ পুনর্মিলনী অনুষ্ঠান ২০২৬,

আশা করি,সেই ধারাবাহিকতায় আরও জাঁকজমক

ও সুন্দর অনুষ্ঠান হবে আগামী ২০২৭।

শুভেচ্ছা বক্তব্য ও অনুষ্ঠানে আগত আটাশিয়ান

বন্ধুদের পরিচিতি পর্বের মধ্য দিয়ে শুরু হলো অনুষ্ঠান,

বহুবছর পর বন্ধুদের সাথে সাক্ষাৎ হলে বয়ে গেল

খুশির বন্যা,অতঃপর শুরু হলো আনন্দে নাচ-গান।

সাউন্ড বক্সে বাজতে লাগলো মিউজিক আর গান

সাথে আটাশিয়ান বন্ধুদের স্মৃতিবিজড়িত গল্প-গুজব,

পাশাপাশি চলছে সেলফি আর দলে ফটোসেশন

এই ধরণের আনন্দঘন মুহূর্তে তো হয় সুবর্ণ সুযোগ।

ফাঁকে ফাঁকে চলতে লাগলো লটারি টিকিট ক্রয়-বিক্রয়

হালকা নাস্তার পর বসলাম পান করতে ভাতের রস,

বন্ধুদের মধ্যে ছিল ডাক্তার,ইঞ্জিনিয়ার,প্রফেসর,উকিল,

কবি,শিল্পী,শিক্ষাবিদ,আমরা সবাই বন্ধু;কেউ নহে বস।

দুপুরের খাবার খেয়ে-দেয়ে শুরু হলো খেলাধুলা এরপর

শুরু হলো রাফেল ড্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান,

দুপুর গড়িয়ে বিকাল,বিকাল গড়িয়ে যখন সন্ধ্যা নামতে লাগলো আমরা ত্যাগ করলাম মায়াবিনী লেক স্থান।

এরপর সবাই চলে এলাম কুকিছড়ায় মনার দোকানে

পান করলাম মনার হাতে বানানো স্বাদযুক্ত চা,কফি,

ছবি তুললা,ভিডিও করলাম,মনাকে নিয়ে কবিতা লিখতে অনুরোধ করলো বন্ধুরা যেহেতু,আমি যে কবি।

∞∞∞∞∞∞∞∞

কবি পরিচিতিঃ

কবি আশীষ খীসা,পিতাঃ বিনয় কান্তি খীসা, মাতাঃ গোপা দেবী খীসা,জন্মঃ রাঙ্গামাটি সদর। স্থায়ী ঠিকানা-গ্রামঃতুলাবান,ডাকঘরঃমারিশ্যা, উপজেলাঃবাঘাইছড়ি,জেলাঃরাঙ্গামাটি পার্বত্য জেলা।তিনি ১৯৭০ সালে ৩১শে আগষ্ট এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন।তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে স্নাতক,জাতীয় বিশ্ববিদ্যালয় হতে বি.এড.ও এম.এড.(১ম শ্রেণি)ডিগ্রি লাভ করেন। তিনি পেশায় একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।তাঁর বর্তমান কর্মস্থল আলীকদম উপজেলা,বান্দরবান পার্বত্য জেলা।তিনি উপজেলা ও জেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক- ২০২৩ ইং শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন।তাঁর একক কাব্যগ্রন্থ ২টি এবং যৌথ কাব্যগ্রন্থ ২৩টি এবং অন্যান্য গ্রন্থসহ মোট ৩৪ টি গ্রন্থ প্রকাশিত হয়। আরও দুয়েকটি যৌথ ছড়াগ্রন্থ,কাব্যগ্রন্থ ও গল্পগ্রন্থ প্রকাশিত হওয়ার অপেক্ষায় রয়েছে। তিনি একাধারে কবি,সাহিত্যিক,ছড়াকার,গায়ক,

গীতিকার ও ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর।উল্লেখ্য যে,তিনি সাহিত্যে বিশেষ অবদানের জন্য ভারতের কলকাতা হতে মহাত্মা গান্ধী আন্তর্জাতিক পিচ অ্যাওয়ার্ড-২০২৩ ও শিক্ষায় বিশেষ অবদানের জন্য নেতাজী সুবাষ চন্দ্র বসু পিচ অ্যাওয়ার্ড-২০২৩ আন্তর্জাতিক কৃপা সাহিত্য পরিষদ হতে কাব্য ভারতী উপাধি-২০২৩,আগরতলা,ত্রিপুরা, আন্তর্জাতিক চাকমা ফাউন্ডেশন হতে সাহিত্য সাধনার স্বীকৃতিস্বরূপ”কাব্য জ্যোতি”সম্মাননা, আন্তর্জাতিক কৃপা সাহিত্য পরিষদ হতে ” কাব্য জ্যোতি খেতাব-২০২২,আন্তর্জাতিক অভিরূপ সাহিত্য পরিবার হতে অভিরূপ সাহিত্য অ্যাওয়ার্ড -২০২৪ পান।এছাড়া তিনি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও অনেক সম্মাননা পান।

Check Also

বসন্ত এসেছে -তনুশ্রী বসু (পাত্র)

বসন্ত এসেছে -তনুশ্রী বসু (পাত্র) ≈≈≈≈≈≈≈≈≈≈ বসন্ত রেনু চোখে মুখে পড়ছে তোমার ঝরে; মুগ্ধ চোখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *