এ কোন সভ্যতা -রীনা

এ কোন সভ্যতা

-রীনা

∼∼∼∼∼∼∼∼

মায়ার এই সংসার

কত কতশত কারবার।

ক্ষমতার মহা দাপট

অস্ত্রের ঝনঝনানি

বিবেকবোধ গুলো বাক্সে বন্দী হয়ে

হলো যে ,ঋণী

নীতিবানেরা হয়

দুর্নীতির জ্বরে আক্রান্ত

ভালো মানুষ,,

ভালো কথা বলতে বলতে হয়ে যায় ক্লান্ত।

সত্য শোনার মানুষ

মিথ্যার ইন্দ্রজালে হয় বেহুঁশ।

এ কোন সভ্যতার দিকে ছুটছে জনগণ

আকাশের বুকে এখন শুধুই!

মহাবিস্ফোরণ।

∼∼∼∼∼∼∼∼

,,,, কবি পরিচিতি,,

আমি রীনা। আপনাদের জন্য, এই রমজান মাসেও সময় করে লিখবার চেষ্টা করি। বর্তমানে বিশ্বের অবস্থা আমায় সত্যিকার অর্থে আর, সবার মতো ভাবিয়ে তুলছে। জানিনা কাল কি হবে। শুধু জায়নামাজে বসে আল্লাহর কাছে দোয়া ছাড়া কিছুই করার নাই আমাদের। কবিতার পাতার মাধ্যমে সবার কাছে অনুরোধ সবাই মন থেকে দোয়া করি বিশ্বে শান্তি ফিরে আসুক। ধন্যবাদ সবাই ভাল থাকবেন।

Check Also

জোছনা কাঁদে -মীর সেকান্দার আলী খোকা

জোছনা কাঁদে -মীর সেকান্দার আলী খোকা ∼∼∼∼∼∼∼∼ কঙ্কর পথ,রুগ্ন বিবেক নির্দেশ করে আলো! জোছনা কাঁদে- …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *