নারী তুমি ভোরের আলো -মোঃ আবু তাহের মিয়া

নারী তুমি ভোরের আলো

-মোঃ আবু তাহের মিয়া

≈≈≈≈≈≈≈≈≈≈

নারী তুমি ভোরের আলো, স্বপ্নভরা নতুন দিন,

তোমার হাসির ঝলকানিতে মুছে যায় দুঃখ-ঋণ।

তুমি মায়ের মমতার ছায়া, স্নেহের সুধা ভরা প্রাণ,

তোমার ভালোবাসার স্পর্শে জাগে জীবনের গান।

সৌন্দর্যের দীপ্ত আভা তোমার চোখের ভাষায়,

নারীর মায়ায় পৃথিবী হাসে আকাশের স্নিগ্ধতায়।

মর্যাদার মহিমা তুমি, সাহসের অমল দীপ,

ঝড়ের মাঝে পথ দেখাও,আলোর নীরব প্রদীপ।

সংগ্রামে তুমি অদম্য, স্বপ্নে গড়ো নতুন পথ,

তোমার হাতে গড়ে ওঠে আগামীর সুন্দর রথ।

সফলতার শিখর ছুঁয়ে আকাশ করো আলোকিত,

তোমার শক্তি প্রেরণা দেয় হৃদয় করে উদ্দীপ্ত।

তুমি ঘরের শান্তি সুর, সুখের মধুর হর্ষ,

তোমার হাসিতে পাওয়া যায় সুখের স্পর্শ।

নারী তুমি আশার আলো, মানবতার মঙ্গল ধ্বনি,

তোমার মহিমায় রাঙা হোক বিশ্বের প্রতিটি বাণী।

তুমি ভালোবাসার নদী, করুণার স্নিগ্ধ ধারা,

তোমার জন্য পৃথিবী জুড়ে জাগে সুখের তারা।

নারী তুমি জীবনের গান, অনন্ত সুখের দিশা,

তোমার মাঝে ফুটে ওঠে সৃষ্টির চিরন্তন নেশা।

≈≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতিঃ

নাম- মোঃ আবু তাহের মিয়া,পিতাঃ মরহুম মাও, মোঃ মজিবুর রহমান,আমি নরসিংদী জেলার শিবপুর উপজেলার পাড়াতলা শিকদার আব্দুল মান্নান উচ্চ বিদ্যালয়ে ইসলাম ধর্মীয় শিক্ষক হিসেবে কর্মরত আছি,জন্মতারিখ -০৩/১১/১৯৬৯ইং, শিক্ষা- মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে তাফসীর, হাদিস ও ফিকাহ, তিনটি বিষয়ে কামিল পাস করি,ঢাকা কবি নজরুল সরকারি কলেজ থেকে ইসলামি স্টাডিজ-এর উপর বি,এ অনার্স, এম,এ পাস করি, যথাক্রমে-ঢাকা ইউনিভার্সিটি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে। বি,এড জাতীয় বিশ্ববিদ্যালয়। ডি,এইচ,এম,এস হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ, জয়কালী মন্দির, ঢাকা। স্হায়ী ঠিকানা ও খতিব-রাজাবাড়ি মৌলভী বাড়ি জামে মসজিদ, রায়পুরা,নরসিংদী।

বর্তমান ঠিকানা – গ্রাম ঃ পাইকসা,৩২/২,ওয়ার্ড নং-০৫,রোডনং-০১ ডাকঘরঃ ঘোড়াশাল পৌরসভা,উপজেলা ঃ পলাশ,জেলাঃ নরসিংদী। কবিতা লেখা আমার সখ,ছাত্র জীবনে একটি ধর্মীয় বই লেখি, “নাম “ফতোয়ায়ে নূরে মোহাম্মদী”।

Check Also

জোছনা কাঁদে -মীর সেকান্দার আলী খোকা

জোছনা কাঁদে -মীর সেকান্দার আলী খোকা ∼∼∼∼∼∼∼∼ কঙ্কর পথ,রুগ্ন বিবেক নির্দেশ করে আলো! জোছনা কাঁদে- …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *