সাঁঝের বেলা -আরিফুল ইসলাম. সবুজ

সাঁঝের বেলা

-আরিফুল ইসলাম. সবুজ

◊◊◊◊◊◊◊◊

সাঁঝের বেলায় দিনমণির শেষ হাসি

মৃদু হাওয়ায় আমায় করে আলিঙ্গন,

দরিয়ার অম্বুতে আমি যে স্পর্শ কাতর।

এই দিবাসানে অন্তিম বেলায় যেন

পক্ষি হয়ে উড়ে যাই ঐ নীলিমায়।

এই গোধূলি লগ্নে বসে অপেক্ষা যেন

যোজন যোজন দূর তুমি আর আমি।

অভিমান করেছো প্রতি ক্ষণে ক্ষণে।

সাঁঝের আকাশে আমি যে একলা,

অন্তিম হলো এখন যে সাঁঝের বেলা।

◊◊◊◊◊◊◊◊

কবি পরিচিতি-

আরিফুল ইসলাম. সবুজ,Clo- নাম – ইউনুছ আলী,গ্রাম – লক্ষীপুর ( ৫নং ওয়াড),পোস্ট + থানা – জীবননগর। উপজেলা – জীবননগর। জেলা – চুয়াডাঙ্গা। বিভাগ – খুলনা। দেশ – বাংলাদেশ।

Check Also

ধর্ষণ -মোঃ আবু তাহের মিয়া

ধর্ষণ -মোঃ আবু তাহের মিয়া ≈≈≈≈≈≈≈≈≈ নীরব রাত কেঁদেছিল মাধবদীর আকাশে, রক্তিম চাঁদ ঢেকেছিল লজ্জা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *