প্রেম আমার আফসোসের নাম -বি এম মিজানুর রহমান

প্রেম আমার আফসোসের নাম

-বি এম মিজানুর রহমান

∼∼∼∼∼∼∼∼∼∼

ছোট্ট বেলায় দিয়েছি যে মন

অনামিকা নামে তাকে,

আজও স্মৃতি হাত ইশারায়

তাহার দিকেই ডাকে।

প্রেম যে আমার আফসোস করে

বলে যায় বহু কথা,

অনামিকা শুধু ছলনায় যেন

বুকেতে ধরায় ব্যথা।

কথা দিয়েছিলো করবে আমায়

ভালোবেসে তার বর,

আদর যত্ন সোহাগের সাথ

করবে আমার ঘর।

হঠাৎ করে ধনীর সহিত

অনামিকা করে বিয়ে,

লোভ লালসায় চলে গেলো দূরে

আমায় কষ্ট দিয়ে।

আফসোস মোর সখের প্রেমটা

ভেঙে গেলো নোনা জলে,

স্মৃতিগুলো মনে মনে একা তাই

আফসোস করে চলে।

∼∼∼∼∼∼∼∼∼∼

পরিচিতিঃ

বি এম মিজানুর রহমান নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কোটাকোল গ্রামের এক সম্ভান্ত মুসলিম পরিবারে ১৯৮৮ সালের ৩ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। পেশাগত জীবনে তিনি কে ডি আর কে মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।পাশাপাশি তিনি নড়াইল জেলা শিক্ষক অ্যাম্বাসেডর,মাস্টার ট্রেইনার এবং উপজেলার শ্রেষ্ঠ শ্রেনী শিক্ষক হিসেবে সুনাম অর্জন করেছেন।লেখালেখি জগতে তার পদচারণা সমানভাবে সমাদৃত। তার একক গ্রন্থ “প্রিয় উপহার,এলিয়েন ভার্সেস মানুষ মহারণ, ছড়া গানের মালা ” রকমারিসহ অনলাইন প্লাটফর্মে পাওয়া যাচ্ছে। তাছাড়া তিনি বেশ কয়েকটি যৌথগ্রন্থে লেখালেখি করেছেন, যার মধ্যে রয়েছে – কাব্যকলি,কাব্য দীঘি,শ্রাবণধারা, তারুণ্যের জয়গান,লিটভার্স কাব্য,চব্বিশের গণবিস্ফোরণ,টুকরো কথার গল্প,ভূতের পেতাত্মারা প্রভৃতি।

Check Also

লাবন্যময় ক্ষত – খালেদ মাহমুদ খান । Labonnomoy Khoto Written By Khaled Mahmud Khan । কবিতার পাতা

তোমার সন্ধান পাইনি বন্ধু। এমন করে লুকিয়ে গেলে যেমন করে পাতা ঝরার শব্দে লুকিয়ে থাকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *