কাশের বনে
-মীনা কুণ্ডু
∞∞∞∞∞∞∞∞
মন মেতেছে কাশের বনে
বইছে দক্ষিণ হাওয়া ,
শরতের আগমনে আকাশে বাতাসে
ভাসছে সুরের ছোঁয়া।
নদীর ঘাটে ঢিপির পরে
কাশের চামড় দোলে,
মাথা নেড়ে কাশের দল
কতো কথা বলে।
প্রভাতে রাঙা সূর্যোদয়ে মন
মেতেছে কাশের বনে ,
মাটির ধুলায় পা ফেলে ছুটে
যাই আপন মনে ।,
শরতের নীল আকাশে মেঘেদের
আনাগোনা ফেলেছে সাড়া,
আগমনীর সুরের সুর ধ্বনি
আনন্দে জেগেছে পাড়া।
সবুজ ঘাসে এলোমেলো হাওয়া
প্রভাতে সূর্য হাসে,
নদীর জলে ঢেউয়ের নাচনে
পদ্ম পাতা ভাসে।
∞∞∞∞∞∞∞∞
কবি পরিচিতি —
আমি মীনা কুণ্ডু। হুগলি জেলার উত্তরপাড়ার বাসিন্দা আমি। ছোটো থেকে বড় হয়ে ওঠা লেখা পড়া খেলা ধুলা
সব কিছু উত্তরপাড়ায়। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়।
বর্তমানে বিবাহ সূত্রে কলিকাতায় বসবাস করি।
কবিতা লিখতে পড়তে ভালো লাগে তাই একটু লেখার চেষ্টা করি।
কবিতার পাতা মনের কথা শুনুন,প্রাণের কথা লিখুন