রাগ অনুরাগ
-শান্তি দাস
∞∞∞∞∞∞∞∞∞
তোমায় হয়তো বলতে পারিনি আমি অভিমানে,
রেখেছি আমি তোমায় গোপনে মনে মনে।
ভালোবাসা কি শুধু অস্থির অনুভবে রাগ বিরাগে,
বুকের মাঝে হাত দুটি গুটিয়ে রাখবে সোহাগে।
কেন পারো না ভালোবেসে স্নেহে আমায় জড়াতে,
ভালোবাস জানি মনে মনে অতি গোপনে মন হারাতে।
এ যেন নতুন প্রেমের জন্ম দেয় অনুরাগের ছোঁয়ায় আলাপণে,
রাগ অনুরাগেম ভাব বিনিময় তবুও কেন জ্বালাতনে।
এটাও জানি কোন কিছুর মূল্যে চাই না হারাতে,
দাও না কেন তুমি এই মান অভিমান হতে সরতে।
আমায় লুকিয়ে রেখেছো তোমার হিয়ার মাঝে,
জানতে ইচ্ছে করে প্রকাশ্যে নেবে আমায় নব সাজে!
প্রেমের জোয়ারে দুজনের মন ভাসে সুরে সুরে,
একটু মান অভিমানে প্রেম জাগে হৃদয় জুড়ে।
ভালোবাসা গভীরতা জন্মায় রাগ অনুরাগের প্রকাশ,
দুটি মনের মিলনের বন্ধন দৃঢ় হয় শেষ হয় হিসাব নিকাশ।
নাও তুমি আমার নাম আমি ক্লান্ত হয় গুনে গুনে,
আর প্রতীক্ষা করি তুমি বলবে কখন তোমার মুখে।
তাহলে কোন অভিযোগ থাকতো না মনের কোণায়,
এতো অভিমান ও মনে জমতো না অনুরাগের ছোঁয়ায়।
∞∞∞∞∞∞∞∞∞
কবি পরিচিতি-
ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা ।উত্তর পূর্বাঞ্চলের খুব ছোট একটা রাজ্য ।ত্রিপুরার তিনদিকেই বাংলাদেশের ঠিকানা ।রাজধানী থেকে কিছুটা দূরে দূর্জয় নগরে আমার জন্ম ।ছোটবেলা আমি খেলাধুলা করতাম।গ্রামের প্রাইমারী স্কুলে শিক্ষা শুরু ।ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে।স্নাতক ও স্নাতকোত্তর মহারাজা বীরবিক্রম কলেজে।এরপর কোলকাতা নদীয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা বিজ্ঞানে মাস্টার্স ডিগ্রী অর্জন করি। ১৯৯৬ সালে শিক্ষা দপ্তরে পোস্ট গ্র্যাজুয়েট পদে শিক্ষকতা শুরু।
কবিতার পাতা মনের কথা শুনুন,প্রাণের কথা লিখুন