শারদীয়া -শ্রী স্বপন কুমার দাস

শারদীয়া

-শ্রী স্বপন কুমার দাস

∼∼∼∼∼∼∼∼∼∼

শারদ প্রাতে শিশির মাখা

শিউলি ঝরা ভুঁই,

নীল দিগন্ত জুড়ে ছুটে

তুলোর ভেলা ওই।

ভানু কিরণ কনক বরণ

শান্ত নয়ন যুগল,

স্নিগ্ধ বাতাস স্নেহ প্রবণ

মনপ্রাণ চঞ্চল।

বলাকা সকল মেলে ডানা

নেই তার ঠিকানা,

মুক্ত আকাশ নেই সীমানা

যাত্রপথ অজানা।

শান্ত নদীর দুই পাড়

সাদা কাশে ভরা,

ঢাকী সব ভরে সুখে

চিড়ে গুড়ের সরা।

শারদীয়া মা আসে ঐ

কৈলাস থেকে নেমে,

বঙ্গ জুড়ে আনন্দ ঢেউ

নব উল্লাস প্রেমে।

∼∼∼∼∼∼∼∼∼∼

Check Also

যক্ষ্মা জয়ের গান -প্রান্তিক ধর পার্থ

যক্ষ্মা জয়ের গান -প্রান্তিক ধর পার্থ ∼∼∼∼∼∼∼∼∼∼ বক্ষমাঝে বাসা বাঁধে নিভৃত সংহার, কাশি আর জ্বরে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *