দ্রোহের অগ্নিবাণ -জি কে শাফায়াত আলী

দ্রোহের অগ্নিবাণ

-জি কে শাফায়াত আলী

∞∞∞∞∞∞∞∞

গর্জে ওঠো যুব সমাজ,

দাঁড়াও একবার রুখে।

অত্যাচারীর জুলুম থেকে,

গুলি পেতে নাও বুকে।।

না হয় তুমি হলে শহীদ,

এই প্রজন্মের জন্য।

হয়তো তোমায় করবে স্বরণ,

নতুন প্রজন্মে অন্য।।

স্বৈরাচারের হুমকির বুলি,

যেন,বলছে তোতা টিয়া।

মোরা ভেসে আসা কচুরিপানা,

না কী ভাড়াটিয়া?

শিকড় থেকে উপরে ফেলো,

স্বৈরাচারের বীজ।

তোমরাই পারবে করতে নিধন,

জাগো নবীন নিজ।

∞∞∞∞∞∞∞∞

কবি পরিচিতি-

কবি শাফায়াত আলী ১৯৯৮সালে ১ম জানুয়ারী সুনামগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডে গনিপুর গ্রামে জন্ম গ্রহন করেন।পিতা আজিজুর রহমান মাতা মনোয়ারা বেগম তিনি ৬ষষ্ঠ তম সন্তান।

সাহিত্যকর্ম: তিনি মূলত সামাজিক ও ধর্মীয় বিষয়ের ওপর কবিতা ও ভাবমূলক গান লিখে থাকেন।

উল্লেখযোগ্য বিষয়: তার লেখায় নারীর নিরাপত্তা, সামাজিক অবিচার, ধর্মীয় লেবাসধারী ভণ্ডদের সমালোচনা এবং আধ্যাত্মিক চেতনা ফুটে ওঠে ।

উল্লেখযোগ্য কবিতা/গান: ‘দুর্গম পথে যাইছ না রে মন’আজ কেনো উচাটন মন করে সই’মানব জমি রইল পতিত’ (ভাবের গান), ‘লেবাসে মুসলিম’, ‘শোকাহত’ ও ‘আমি আসিয়া’ (ধর্ষণ বিরোধী কবিতা)।

তিনার দুটি যৌথকাব্য রয়েছে “চব্বিশে গণবিস্ফোরণ” ও”কাঠ গোলাপের অপেক্ষা”।তিনি কবিতার পাতা ডট কম,ইচ্ছাশক্তি সাহিত্য পরিবারের,আরও অন্যান অনলাইন পত্রিকায় লেখালেখি করেন।

কর্ম জীবন:ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে সিকিউরিটি গার্ড।

Check Also

অদৃশ্য মায়া -শ্রী স্বপন কুমার দাস

অদৃশ্য মায়া -শ্রী স্বপন কুমার দাস ≈≈≈≈≈≈≈≈≈≈ মিথ্যেতেই আসা যাওয়া মিথ্যেতেই শেষ, অহংকার বিদ্বেষ মায়া …

One comment

  1. জি কে শাফায়াত আলী

    আলহামদুলিল্লাহ আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া।আমার লেখা”দ্রোহের অগ্নিবান”কবিতাটি কবিতার পাতা ডট কম এ প্রকাশিত হয়েছে। এতে আমি আপ্লুত।মডারেটর এডমিন যারা আছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ।জাকির ভাইকে আমার সালাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *