ভালোবাসার ফাগুন
-মোঃ আবু তাহের মিয়া
♥♥♥♥♥♥♥♥♥♥
তুমি আমার রোদেলা সূর্য
ঘাম ঝরা আগুন,
তুমি আমার মেঘলা আকাশ
ভালোবাসারই ফাগুন।
তুমি এলে হৃদয় জুড়ে
জ্বলে ওঠে আলোর গান,
তোমার ছোঁয়ায় জেগে ওঠে
স্বপ্নভরা প্রাণ।
তুমি আমার নিঃশ্বাস জুড়ে
অচেনা এক সুর,
তোমার চোখে দেখি আমি
নীল আকাশ ভরপুর।
তুমি আমার নীরব রাতে
মধুর গানের সুর,
তোমার ছায়ায় খুঁজে পাই
শান্তির স্নিগ্ধ ভোর।
তুমি হলে দুঃখ ভোলার
মিষ্টি এক অনুভব,
তোমার নামে জড়িয়ে আছে
আমার সুখের সব।
তুমি ছাড়া এই পৃথিবী
শূন্য লাগে ক্ষণ,
তোমার মাঝে খুঁজে পাই
আমার আপন মন।
♥♥♥♥♥♥♥♥♥♥
কবি পরিচিতিঃ
নাম- মোঃ আবু তাহের মিয়া,পিতাঃ মরহুম মাও, মোঃ মজিবুর রহমান,আমি নরসিংদী জেলার শিবপুর উপজেলার পাড়াতলা শিকদার আব্দুল মান্নান উচ্চ বিদ্যালয়ে ইসলাম ধর্মীয় শিক্ষক হিসেবে কর্মরত আছি,জন্মতারিখ -০৩/১১/১৯৬৯ইং, শিক্ষা- মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে তাফসীর, হাদিস ও ফিকাহ, তিনটি বিষয়ে কামিল পাস করি,ঢাকা কবি নজরুল সরকারি কলেজ থেকে ইসলামি স্টাডিজ-এর উপর বি,এ অনার্স, এম,এ পাস করি, যথাক্রমে-ঢাকা ইউনিভার্সিটি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে। বি,এড জাতীয় বিশ্ববিদ্যালয়। ডি,এইচ,এম,এস হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ, জয়কালী মন্দির, ঢাকা। স্হায়ী ঠিকানা ও খতিব-রাজাবাড়ি মৌলভী বাড়ি জামে মসজিদ, রায়পুরা,নরসিংদী।
বর্তমান ঠিকানা – গ্রাম ঃ পাইকসা,৩২/২,ওয়ার্ড নং-০৫,রোডনং-০১ ডাকঘরঃ ঘোড়াশাল পৌরসভা,উপজেলা ঃ পলাশ,জেলাঃ নরসিংদী। কবিতা লেখা আমার সখ,ছাত্র জীবনে একটি ধর্মীয় বই লেখি, “নাম “ফতোয়ায়ে নূরে মোহাম্মদী”।
কবিতার পাতা মনের কথা শুনুন,প্রাণের কথা লিখুন