সুখে থেকো নারী
-ক্যচিংনু মারমা
∞∞∞∞∞∞∞∞∞
কি করে যে মনের ভাবনা
প্রকাশ আমি করি?
এমন শব্দ খুঁজতে আমি
কোন পথে যে ধরি?
কলম আমার এগোচ্ছে না
একেবারেই সামনে।
আসমান জমিন আমায় দেখে
মৃদু হাসে কানে।
নিঃশ্বাস ছাড়তে কষ্ট আমার
কারে বলি ভাই?
তাইতো আমি গাছের নিচে
একলা বসে রই।
ভালোবাসা তোমার প্রতি
কবে হলো রোজ?
নিজের কাছে জিজ্ঞেস করে
পায় না তার খোঁজ।
রুপেই গুণে তুমিই সেরা
আমার কাছে ছিলো
পারবো কি আর তোমায় ভুলতে?
ছায়া হবো রোজ।
মানছি আমি যোগ্য নারে
তোমার মনের কাছে।
তাই বলে কি এমন আচার
করবে আমার সাথে?
হাসিমুখে বিদায় দিলে
তোমার ক্ষতি হতো?
তিলে তিলে মরার চেয়ে
হঠাৎ মরলে হতো।
তোমায় আমি আড়াল থেকে
নিত্য করি খোঁজ।
তোমার মঙ্গল কামনা করি
আমি নিত্য রোজ।
∞∞∞∞∞∞∞∞∞
পরিচিতি-
কবি ক্যচিংনু মারমা ২০০৭ সালে ১০ শে জুন খাগড়াছড়ি জেলায় গুইমারা উপজেলায় ফকিরনালা গ্রামে জন্মগ্রহণ করেন। পিতার নাম সিজি চাকমা,মাতার নাম মাচু মারমা। বর্তমানে গুইমারা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত।
কবিতার পাতা মনের কথা শুনুন,প্রাণের কথা লিখুন