একদিন গ্রামে -অনিতা মুদি

একদিন গ্রামে

-অনিতা মুদি

⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃

খুব সকালে মাঠের ধারে হাঁটছি তখন পথে।

দূরেই দেখি গাছ গুলি সব দাঁড়িয়ে সাথে সাথে।

শিশির ভেজা ধানের খেত খাচ্ছে হাওয়ায় দোল ।

সূর্য্যিমামা সকাল সকাল পরেছে রাঙার চোল।

ধীরে ধীরে মাথার উপর উঠেছে দিবাকর।

কম্পিত চোখে আচমকা দেখি কত দুর্ভিক্ষের ঘর।

দলবেঁধে চাষির মেয়ে আসছে মাঠের কাছে।

লজ্জাবতী গাছগুলো সব কুঁকড়ে আছে লাজে ।

নদীর তীরে খেলছে বসে কিছু বালকের দল।

মৃদু বাতাসে আসছে বয়ে পাখিদের কোলাহল।

ফেরিওয়ালা গ্রামের মধ্যে বারে বারে হাঁকে ।

সূর্য্যিমামা অস্ত গেছে ওই বাঁশবাগানের ফাঁকে ।

রাখাল বালকের দল গরু নিয়ে আসছে ঘরে।

নববধূ শঙ্খ বাজায় তুলসি মঞ্চে গৃহদ্বারে ।।

⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃

কবির পরিচিতি :

নাম- অনিতা মুদি, স্থান- সাওতালডি, জেলা- পুরুলিয়া । আমার কবিতা লিখতে ভালো লাগে । তাই লেখার চেষ্টা করি ।

 

 

Check Also

ধর্ষণ -মোঃ আবু তাহের মিয়া

ধর্ষণ -মোঃ আবু তাহের মিয়া ≈≈≈≈≈≈≈≈≈ নীরব রাত কেঁদেছিল মাধবদীর আকাশে, রক্তিম চাঁদ ঢেকেছিল লজ্জা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *