একটা মহাকান্তা চাই -মোঃ জাবের মীর

একটা মহাকান্তা চাই

-মোঃ জাবের মীর

⇔⇔⇔⇔⇔

আমি একটা মহাকান্তা চাই
যেখানে থাকবে শুভ্র সুধাকর,
যেখানে থাকবে দীপ্যমান দিবাকর,
যেখানে থাকবে উজ্জ্বল নিশাকর।
আমি একটা মহাকান্তা চাই
যেখানে থাকবে নির্মল শৈবলিনী,
যেখানে থাকবে পল্লবিত বিটপী,
যেখানে থাকবে প্রস্ফুটিত মুঞ্জরী।
আমি একটা মহাকান্তা চাই
যেখানে থাকবে তটহীন পারাবার,
যেখানে থাকবে গহীন কান্তার,
যেখানে থাকবে সুনীল পুষ্কর।
আমি একটা মহাকান্তা চাই
যেখানে থাকবে অজস্র উৎপল,
যেখানে থাকবে দুরন্ত তুরগ,
যেখানে থাকবে চঞ্চল বিহগ।
আমি একটা মহাকান্তা চাই
যেখানে থাকবে কুহুতানে বসন্তদূত,
যেখানে থাকবে সুন্দর অপরাজিতা,
যেখানে থাকবে সুন্দরী শুচিস্মিতা।

⇔⇔⇔⇔⇔
কবি পরিচিতিঃ-

কবি মোঃ জাবের মীর, তিনি ২০০০ সালের ৪ মার্চ, বাংলাদেশের সর্ব দক্ষিণাঞ্চলের বঙ্গোপসাগরের উপকূলবর্তী বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের কোল ঘেঁষে ও হযরত খাজা খানজাহান আলী (র) এর স্মৃতি বিজড়িত বাগেরহাট জেলার, নদীমাতৃক শরণখোলা উপজেলার, উত্তর তাফালবাড়ী গ্রামে সম্ভ্রান্ত মধ্যবিত্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মোঃ ছোলায়মান মীর,মাতা মোসাঃ হোসনেয়ারা বেগম। তিনি ২০১৯ সালে রায়েন্দা দারুল হেদায়েত নেছারুল উলুম ফাজিল(ডিগ্রি) মাদ্রাসা থেকে অালিম পাশ করে ঐ মাদ্রাসায় ফাযিলে অধ্যায়নরত এবং শরণখোলা সরকারি কলেজে (সমাজবিজ্ঞান) বিভাগ নিয়ে স্নাতক (সম্মান) শ্রেণীতে অধ্যায়নরত আছেন।
ছোট বেলা থেকেই তিনি সাহিত্যানুরাগী ছিলেন। ইতিমধ্যে তার “পাখিদের গান,শতবর্ষের চেতনায় বঙ্গবন্ধু ও জীবনের হাতছানি” শীর্ষক যৌথকাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। তিনি অনলাইনে বিভিন্ন সাহিত্য গ্রুপ থেকে বেশকিছু সম্মাননা অর্জন করেছেন।

 

 

Check Also

ধর্ষণ -মোঃ আবু তাহের মিয়া

ধর্ষণ -মোঃ আবু তাহের মিয়া ≈≈≈≈≈≈≈≈≈ নীরব রাত কেঁদেছিল মাধবদীর আকাশে, রক্তিম চাঁদ ঢেকেছিল লজ্জা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *