হাল হকিকত -মোহাম্মদ ইলইয়াছ

হাল হকিকত

-মোহাম্মদ ইলইয়াছ

⇔⇔⇔⇔⇔⇔

চলতে গেলে কাঁটার বেড়া

বলতে গেলে বাধা

দুই ঠোঁটেতে তালা-চাবি

কেউবা বলে গাধা।

নাইতে গেলে জল সরে যায়

শ্যাওলা ভরা ঘাট

কইতে গেলে দুখের কথা

ভয়টা দেখায় লাট।

পিদিম জ্বেলে দরজা খুলে

পড়তে যখোন বসি-

পাইনা খুঁজে বই-পত্তর

অঙ্ক-আঁকের কষি।

জোছনা দেখে বাইরে যাই-

ধবল দুধের ছায়া

পুরো আকাশ দেয় যে ঢেকে

কালো মেঘের কায়া।

মাঠের বুকে কাটতে যাই

পাকা আমন ধান

খেতের শিষ চিটায় ভরা

দুঃখে কাঁদে প্রাণ।

দৈন্য-দশার এমন কথা-

পুলক হানে হালের ব্যাথা।

⇔⇔⇔⇔⇔⇔

কবি পরিচিতি-

মোহাম্মদ ইলইয়াছ ১৯৬৮ খ্রিস্টাব্দে বাংলাদেশের নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলাধীন শাহজাদপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মোহাম্মদ আবদুল গফুর মায়ের নাম বেগম নুর জাহান। তার প্রকাশিত কাব্যগ্রন্থ সাতটি।

Check Also

প্রেম আসে যায় -মোঃ ইউনুছ আলী

প্রেম আসে যায় -মোঃ ইউনুছ আলী ∼∼∼∼∼∼∼∼∼ কেন যে এসেছি মায়ার জগতে ভেবে তা লজ্জা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *