দক্ষিণা বায়ু -মোঃ আব্দুল হামিদ সরকার

দক্ষিণা বায়ু

-মোঃ আব্দুল হামিদ সরকার

⇔⇔⇔⇔⇔⇔⇔

দক্ষিণা হাওয়ায়,

শস্য শ্যামলায়,

হাওয়ায় দোলায় মাথা,

কচি সবুজের পাতা।

ধঁইনচার ফুলে, কিশোরীর চুলে,

টেনে তোলে কলমীর ডগা,

নীরবে দাঁড়ানো বগা।

দক্ষিণা হাওয়ায় গোধুলীর ছায়ায়,

বলাকা ফিরে নীড়ে, অনেক পাখির ভীড়ে।

দক্ষিণা হাওয়ায়,

দাদুর চশমার ছোঁয়ায় বলে কেচ্ছা পড়ে বই,

শিশুর দল করে হৈ-চৈ।

⇔⇔⇔⇔⇔⇔⇔

কবি পরিচিতি-

  • জন্ম:- কবি আব্দুল হামিদ সরকারের জন্ম সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলাধীন ঐতিহ্যবাহী দেলুয়া গ্রামে,পহেলা ডিসেম্বর ১৯৭৩ সালে। পিতা মৃত আফতাব উদ্দিন সরকার ও মাতা মৃত মোাছাঃ হামিদা খাতুন। নব্বইয়ের দশকে এই কবির জন্মস্থান দেলুয়া গ্রাম রাক্ষসী যমুনার গর্ভে বিলীন হবার পর, বেলকুচি, সিরাজগঞ্জের সেন ভাঙ্গাবাড়ি গ্রামে স্থায়ীভাবে বসবাস শুরু করেন লেখা-লেখি:- তার প্রকাশিত গ্রন্থগুলো হল “স্মৃতির দোলনা” (আত্মজীবনীমুলক) (২০১৪) ১ম গ্রন্থ, “প্রেমের সুনামী” (২০১৫) ২য় গ্রন্থ, “ভালবাসার রংধনু” (২০১৬) ৩য় গ্রন্থ, “মধ্যরাতের হাসি” (কিশোর ছড়াকাব্য) (২০১৭) চতুর্থ গ্রন্থ, “দূর আকাশের নীহারিকা” (২০১৮) পঞ্চম গ্রন্থ, ও “রক্ত কাজল” (মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস) (২০২০) ৬ষ্ঠ গ্রন্থ।

 

Check Also

ধর্ষণ -মোঃ আবু তাহের মিয়া

ধর্ষণ -মোঃ আবু তাহের মিয়া ≈≈≈≈≈≈≈≈≈ নীরব রাত কেঁদেছিল মাধবদীর আকাশে, রক্তিম চাঁদ ঢেকেছিল লজ্জা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *