ফাগুন মাসে -রজব আলী

ফাগুন মাসে

-রজব আলী

⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃

ফাগুন মাসে বৃক্ষ হাসে

নতুন যৌবন দান,

গাছের শাখে কোকিল ডাকে

করে মধুর গান।

নানান ফুলে শাখায় দোলে

ভ্রমর বসে চুপ,

পত্র ফেলে পত্র মেলে

ধরে নানান রূপ।

বসন্ত কাল প্রেমের জঞ্জাল

যৌবন এসে গায়,

এমন দিনে বন্ধু বিনে

থাকা ভীষণ দায়।

প্রেমের বনে আমার মনে

করছে যে সুর সুর,

মনে জ্বালা, চিকন কালা

রইলো কতো দূর।

জ্বেলে বাতি সারা রাতি

অপেক্ষাতে রই,

ওগো সখি বলো দেখি

প্রাণ বন্ধুয়া কই?

⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃

কবি পরিচিতিঃ

মোঃ রজব আলী সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার থানার টিলা গাঁও গ্রামে জন্ম গ্রহণ করেন। তাহার পিতার নাম মোঃ শুকুর আলী মোড়ল এবং মাতার নাম মোছাঃ সুবেতারা বেগম। তিনি ১৯৫৭ সালে ৫ই ফেব্রুয়ারি জন্ম গ্রহণ করেন। তিনি টিলা গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শেষ করে টেংরা নিন্ম মাধ্যমিক উচ্চ বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণী শেষ করে দর্গা পাশা আব্দুর রশীদ উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি দেওয়ার জন্য নাম রেজিষ্ট্রেশন করছিলেন। হঠাৎ এক কঠিন রোগে আক্রান্ত হয়ে জেনারেল ওসমানী হাসপাতালে তিন মাস ভর্তি ছিলেন। ভালো হওয়ার পর জানতে পালেন। ডাক্তার সাহেব নাকি নিশেধ করছেন। লেখা পড়া করলে মাথায় চাপ পড়লে আবার এ রোগ দেখা দিতে পারে।এর পর এখানেই শিক্ষা জীবন সমাপ্ত।

 

 

Check Also

প্রেম আসে যায় -মোঃ ইউনুছ আলী

প্রেম আসে যায় -মোঃ ইউনুছ আলী ∼∼∼∼∼∼∼∼∼ কেন যে এসেছি মায়ার জগতে ভেবে তা লজ্জা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *