ইচ্ছেডানা – খালেদ মাহমুদ খান । Ichchedana Written By Khaled Mahmud Khan । কবিতার পাতা

যদি তুমি বলো ভালোবাসো না আমায়
তবে আমি চাইবো – আরো একবার বলো…

নিবিড় দৃষ্টিতে তোমার মনের মৃত
জানলাটার দিকে তাকিয়ে বলো…

মনখারাপি হাওয়া আনত বলে
আমি যে খামাখাই
চোখ দুটো তার তুলে নিয়েছি,
এখন কি জবাব দেই বলো ?

যদি তুমি বলো ভালোবাসো না আমায়
তবে খুব দু:খ হবে আমার;
এই দু:খগুলো সহজেই ছুঁয়ে যাবে মন।

ভেঙে যাবে মন,ভেঙে যাবে শরীর
তবু তোমার দিকে আসতেই থাকবে
তোমাকে ভালোলাগার অনুভূতিগুলো…

নাই বা বাসলে ভালো,শুধু
এ অনুভূতির কিছুটা ছুঁয়ে যাও,
না তো সে বৃদ্ধ হবে
না নুয়ে পড়বে কোথাও।

©️ Khaled Mahmud Khan
✍️২৮/০৩/২০২২

Check Also

প্রেম আমার আফসোসের নাম -বি এম মিজানুর রহমান

প্রেম আমার আফসোসের নাম -বি এম মিজানুর রহমান ∼∼∼∼∼∼∼∼∼∼ ছোট্ট বেলায় দিয়েছি যে মন অনামিকা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *