আমি করব স্বর্গে বাস -মোঃ রজব আলী

আমি করব স্বর্গে বাস

-মোঃ রজব আলী

⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔

মিথ্যার সাথে দিনে রাতে

আপোষ করে চলছে ভাই,

মিথ্যার জোরে সবাই ঘুরে

সত্যের সাথে কেহ নাই।

মিথ্যা চলে গায়ের বলে

সত্য এখন নিরুপায়,

ধীরে ধীরে চিন্তায় ঘিরে

প্রভুর কাছে ক্ষমা চায়।

মিথ্যা বলে আস না চলে

ভবে যদি বাঁচতে চাস,

তা না হলে ধরে গলে

করে দিব সর্বনাশ।

সত্য বলে নেই তোর দলে

আছেন আমার দয়াল রব,

ধরার বুকে সুখে দুখে

প্রভুর নামটি করব যব।

জীবন শেষে ধরবে এসে

সে দিন তোর যে ঢুকবে বাঁশ,

প্রভুর দয়ায় মহা মায়ায়

আমি করব স্বর্গে বাস।

⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔

কবি পরিচিতিঃ

কবি মোঃ রজব আলী, পিতামৃত মোঃ শুকুর আলী। সাং টিলাগাঁও, ইউপিঃ সুরমা। পোষ্ট থানা, উপজেলাঃ দোয়ারাবাজার। জেলাঃ সুনামগঞ্জ। বাংলাদেশ।

 

 

Check Also

প্রেম আসে যায় -মোঃ ইউনুছ আলী

প্রেম আসে যায় -মোঃ ইউনুছ আলী ∼∼∼∼∼∼∼∼∼ কেন যে এসেছি মায়ার জগতে ভেবে তা লজ্জা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *