প্রতিজ্ঞা -অন্নপূর্ণা দাস

প্রতিজ্ঞা

-অন্নপূর্ণা দাস

∞∞∞∞∞∞∞∞∞∞

আমরা স্বাধীন ভারতের নাগরিক এই প্রতিজ্ঞা করছি,

তোমার নিখোঁজের রহস্য আমরা উৎঘাটন করব।

অন্ধকার থেকে দেশের মানুষকে যিনি আলো দেখিয়েছিলেন,

আজ তার কথা সারা ভারতবর্ষের মানুষ জানবেন,

হোক বাধা পাহাড়ের মতো, তবুও আমরা থামবনা

আমারা হাল ছাড়বো না…

তুমি যদি পরাধীন ভারতের স্বাধীনতার জন্য আজাদ হিন্দ ফৌজে তৈরি করে ;

দেশের মাটিতে স্বাধীনতার পতাকা তুলতে পারো,

তবে আমরাও পারবো ,তোমার রহস্যের সমাধান করতে,

আমারও বুঝিতে পারি আমারাও সেই পরাধীন ভারতের বংশোদ্ভূতদের সেই অংশ যারা হারতে জানেনা,

যারা মাথা নত করতে জানেনা,

যারা সত্যের পথ ধরে সত্যের রহস্য উন্মোচন করতে

এগিয়ে যাব…

∞∞∞∞∞∞∞∞∞∞

কবি পরিচিতি- 

আমি একজন গৃহবধূ। লেখালেখি করতে ভালোবাসি। ভারতবর্ষের পশ্চিমবঙ্গ হাওড়া জেলার সালকিয়া থাকি।

 

 

 

Check Also

ধর্ষণ -মোঃ আবু তাহের মিয়া

ধর্ষণ -মোঃ আবু তাহের মিয়া ≈≈≈≈≈≈≈≈≈ নীরব রাত কেঁদেছিল মাধবদীর আকাশে, রক্তিম চাঁদ ঢেকেছিল লজ্জা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *