শিক্ষক মানে -মানস দেব

শিক্ষক মানে

-মানস দেব

≈≈≈≈≈≈≈≈≈≈

শিক্ষক মানে পরম গুরু

পিতা-মাতা তুল্য ।

শিক্ষক মানে জ্ঞান – ভান্ডার

সাগর – সমুদ্র তুল্য ।

শিক্ষক মানে মুশকিল আসান

সমস্যা থাকুক হাজার ।

শিক্ষক মানে ভয়ের মাঝে

ফ্রেন্ড – ফিলোসফার -গাইডার।

শিক্ষক মানে পথ নির্দেশক

অকূল গাঙ্গের তরী ।

শিক্ষক মানে ভুল শুধরে

এগিয়ে চলার ছড়ি ।

শিক্ষক মানে ছাত্রের সাফল্যে

উচ্ছ্বাসে যাওয়া ভেসে ।

শিক্ষক মানে সম্মুখে বজ্রকঠিন

ভালোবাসার ফল্গুধারা অন্তরে হাসে ।

≈≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতি –

দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার অন্তর্গত খিদিরপুর গ্রামে জন্ম । বর্তমানে উচ্চমাধ্যমিক স্কুলের বাংলা বিভাগের শিক্ষক । দীর্ঘদিন যাবৎ লেখালেখির সঙ্গে যুক্ত । প্রথম প্রকাশিত বই – ” অনুভব ” ।

 

 

Check Also

ধর্ষণ -মোঃ আবু তাহের মিয়া

ধর্ষণ -মোঃ আবু তাহের মিয়া ≈≈≈≈≈≈≈≈≈ নীরব রাত কেঁদেছিল মাধবদীর আকাশে, রক্তিম চাঁদ ঢেকেছিল লজ্জা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *