আত্মশুদ্ধি -বিপ্লব শামীম

আত্মশুদ্ধি

-বিপ্লব শামীম

≅≅≅≅≅≅≅≅≅≅≅≅

তিল তিল করে গড়ে সবাই

তার সাজানো সংসার,

যৌবনে থাকে রঙ্গিন স্বপ্ন

প্রৌঢ়ে মুখোমুখি বাস্তবতার!

ব্যস্ততা শুধুই ব্যস্ততা

দম ফেলার নেই সময়,

দুদণ্ড কথাও যেন

সময়ের অপচয়!

নিজের জন্যই কি ব্যস্ততা?

নাকি শুধুই পরিবার?

হয়তো প্রথম জীবন নিজের

হয়তো বা সবার!

সময়ের বাস্তবতায়

একসময় সে পানসে!

কখনো বা ভীষন ভারী

শুধু ফ্যালফ্যালিয়ে দেখে সে!

এতো শ্রম এতো প্রেম

সময়ে সবই যেন বৃথা!

সেই ত্যাজদীপ্ত বুদ্ধিমান

আজ যেন কেবলই বোকা

জীবন কি নয় ঠুনকো?

নয় কি শুধুই মায়া?

জীবন তো সমান্তরালে চলা

শুধুই নিজের ছায়া!

যাকে যায় না ধরা

দেখায় না তার স্বরূপ,

যেন প্রলুব্ধ মরীচিকা

যা দেখতেই অপরূপ!

যে জীবনের নেই দৃঢ়তা

নেই নির্দিষ্ট সময়,

তারপরও কতো আয়োজন

একটুও কি জাগে ভয়?

ভূমিকম্প যেমন বিনা নোটিশে

ধ্বসিয়ে দেয় সাজানো সংসার,

জীবনতো ঠিক তেমনটাই

কেউ জানে না কখন শেষ কার!

এতো কিছু বুঝেও

আছে কি কোন উপলব্ধি?

হুশিয়ারের আছে কি সময়?

পারবে কি করতে আত্মশুদ্ধি?

≅≅≅≅≅≅≅≅≅≅≅≅

কবি পরিচিত :

আমি দেওয়ান শামীমুল ইসলাম। ডাক নাম দুইটি, দাদার বাড়ীতে আমি শামীম আর নানার বাড়ীতে আমি বিপ্লব। বাংলাদেশের টাঙ্গাইল জেলার অধীনস্থ বাসাইল উপজেলার তিরঞ্চ গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে আমার জন্ম! জন্মসাল – ১৯৭১। বাবা – মরহুম মাওলানা আনোয়ারুল ইসলাম ছিলেন স্বনামধন্য একজন প্রধান শিক্ষক ও সমাজ সেবক। মা – মরহুমা রওশন আরা বেগম শিউলি। আইসড়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, সরকারী সা’দত বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি (গণিত)। পেশা – শিক্ষকতা। বর্তমানে সৌদিআরবে কর্মরত। ধন্যবাদ।

 

 

 

Check Also

প্রেম আসে যায় -মোঃ ইউনুছ আলী

প্রেম আসে যায় -মোঃ ইউনুছ আলী ∼∼∼∼∼∼∼∼∼ কেন যে এসেছি মায়ার জগতে ভেবে তা লজ্জা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *