প্রেম ২০২৩ – পলাশ বরণ দাশ

প্রেম ২০২৩

-পলাশ বরণ দাশ

≈≈≈≈≈≈≈≈≈

গভীর রাতে বিরহ মনে

নতুন প্রেম জাগে

স্বপ্নের মাঝে পরশ পাই

দেখেনি তারে আগে।

তার লাগি হৃদয় আমার

শুধু আনচান করে

বিরহ মনে যদি আসে

দেখবো পরাণ ভরে।

আজি আমার যৌবন দ্বারে

পড়েছে তারই ছায়া

হৃদয় মাঝে উপচে পড়ে

নতুন প্রেমের মায়া।

প্রেম ২০২৩ নতুন ছন্দে

এসেছে মোর প্রাণে

কবিতার মাঝে উঠলো সুর

নতুন প্রেমের গানে।

≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিত- 

পলাশ বরণ দাশ ( শিক্ষক ও কবি ), জন্মস্থান – মহাজন পাড়া, দক্ষিণ জলদী, বাঁশখালী, চট্টগ্রাম, বাংলাদেশ। বতর্মান শিক্ষকতার পাশাপাশি লেখালেখিতে সক্রিয় আছি। সব পাঠক বন্ধু, লেখক বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করছি যেন বাংলা সাহিত্যকে আজীবন

 

 

Check Also

প্রেম আসে যায় -মোঃ ইউনুছ আলী

প্রেম আসে যায় -মোঃ ইউনুছ আলী ∼∼∼∼∼∼∼∼∼ কেন যে এসেছি মায়ার জগতে ভেবে তা লজ্জা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *