ব্রেকিং নিউজ -চৈতি

ব্রেকিং নিউজ

-চৈতি

∼∼∼∼∼∼∼∼∼∼∼∼

বেদের সত্যতা ইতিহাসের অহমিকায়,

মিথ্যের এজলাসে সভ্যতা ধর্ষিত।

নিয়ন আলোয় পরিষ্কার নয় সবটাই,

হাতে হাত রাখা সন্ধ্যের প্রেমগুলো

হারিয়ে যায় নিতান্ত নিয়মখেলায়।

জীবনপ্রেমী বাউলের কান্নায় একতারা ভেজে,

রক্তাক্ত সংগ্রামের মুখে দাঁড়িয়ে

আমিগুলো মুখ থুবড়ে আত্মবিশ্বাস ভাঙে

সময়ের গঙ্গা মাঝে ঠিক বয়ে যায়।

একটু থমকে দাঁড়িয়ে দেখো—–

জবাবদিহির আওতায় পড়ে গেছ একাই,

কেউ কোত্থাও নেই যে এতটুকু দাম দেবে

হিসেবের কড়িকাঠে জীবন্ত লাশ।

মন মাপা দিনগুলো চলে গেছে অবহেলায়

কেউ এতটুকু মাথায় হাত রাখেনি,

এখন শাস্তি প্রাপ্য বলেই সটান দাঁড়িয়ে

দায়িত্ব নেওয়া কাঁধের দোসর।

পালাতে চাইলেই দিচ্ছে কে?

এড়াতে চাইলেই পারছো কই?

ভুলতে চাইলেই সরছো কই?

ব্রেকিং নিউজ হতে চাইলেই পারো

কিন্তু হিম্মত কই?

প্রতিবাদী হতে চাইলেও

শরীরে সে শক্তি কই?

মুখ বুজে মেনে নিতে নিতে হারিয়ে গেছ,

সবার জন্য সার্ভ করতে করতে

নিজের পাতের কথাই ভুলে গেছ।

ব্রেকিং নিউজ একঘেয়েমি হলেও এটাই।

∼∼∼∼∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিতি:

শব্দকে বুকের মধ্যে বেঁধে রাখে। শব্দের পূজারী। স্থান: দিল্লি

Check Also

বাংলাদেশের স্বাধীনতা -আশীষ খীসা

বাংলাদেশের স্বাধীনতা -আশীষ খীসা ∞∞∞∞∞∞∞∞ বাংলাদেশের স্বাধীনতা এমনি এমনি আসেনি, এদেশের মানুষ স্বাধীনতার জন্য অযথা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *