চাতক -বিমান বিশ্বাস

চাতক

-বিমান বিশ্বাস

∞∞∞∞∞∞∞∞∞∞

তৃষ্ণায় নিমগ্ন ঠোঁট

অথচ শ্রাবণ ফোঁটার নিদারুণ অভাব

ভালোবাসাও এমনি

না পাওয়ার সজীব স্বভাব।

অপেক্ষা আর অপেক্ষা

দূরে আরও দূরে খানিক মেঘের আনাগোনা

বাড়িয়ে যায় বুক ফাটা তেষ্টার প্রত্যাশা।

চেয়ে থাকা তাদের মতন

যারা রুক্ষ মরুর বুকে বৃষ্টি আনে অকৃত্রিম যাতনায়।

∞∞∞∞∞∞∞∞∞∞

কবি পরিচিতি-

বিমান বিশ্বাস। কোলকাতায় বাস। পাঠকের ভালোবাসাই লেখার অনুপ্রেরণা।

Check Also

প্রেম আসে যায় -মোঃ ইউনুছ আলী

প্রেম আসে যায় -মোঃ ইউনুছ আলী ∼∼∼∼∼∼∼∼∼ কেন যে এসেছি মায়ার জগতে ভেবে তা লজ্জা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *