সিমু নদীর তীরে -পলাশ বরণ দাশ

সিমু নদীর তীরে

-পলাশ বরণ দাশ

∞∞∞∞∞∞∞∞∞∞

সিমু নদীর তীরে আসবো আমি ফিরে

শুধু তোমার জন্য

আবার হবে দেখা কবিতা হবে লেখা

জীবন হবে ধন্য।

সময় হলো বিবর্তন প্রেম যদি আবর্তন

তোমার হৃদয় ঘিরে

মন প্রেমের রসে লিখবো কবিতা বসে

সিমু নদীর তীরে।

এখনো মনে আছে ছিলে আমার কাছে

হাতে ছিলো গোলাপ

বাতাস ছিলো চঞ্চল বৃষ্টি মুখর অঞ্চল

হয়নি প্রেমের আলাপ।

সেদিন গোধূলি বেলায় সময় কেটেছে হেলায়

পাইনি প্রেমের ছোঁয়া

অনেক বছর পরে আমার মনের ঘরে

উঠেছে বিরহ ধোঁয়া।

∞∞∞∞∞∞∞∞∞∞

কবি পরিচিতি- 

পলাশ বরণ দাশ, কবি ও শিক্ষক, বাংলাদেশ, চট্টগ্রাম, বাঁশখালী, দক্ষিণ জলদী, মহাজন পাড়া। কবি নিয়মিত কবিতার পাতায় অংশগ্রহণ করেন। আন্তর্জাতিক পর্যায়ে সাহিত্য পরিমণ্ডলে তিনি সুদক্ষতার পরিচয় দিয়েছেন। তিনি সবসময় কবিদের কবিতার পাতায় অংশগ্রহণ করার জন্য আন্তরিকতার সাথে আহ্বান করেন।

 

 

 

Check Also

ধর্ষণ -মোঃ আবু তাহের মিয়া

ধর্ষণ -মোঃ আবু তাহের মিয়া ≈≈≈≈≈≈≈≈≈ নীরব রাত কেঁদেছিল মাধবদীর আকাশে, রক্তিম চাঁদ ঢেকেছিল লজ্জা …

One comment

  1. Palash Baran Das

    Thanks

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *