কষ্ট শুধু পাই -চিত্তরঞ্জন সাহা চিতু

কষ্ট শুধু পাই

-চিত্তরঞ্জন সাহা চিতু

∞∞∞∞∞∞∞∞∞∞

তোমার কথা লিখতে গেলেে

কষ্ট লাগে বুকে,

ভাষা যেন হারিয়ে ফেলি

আর আসে না মুখে।

তোমার ছবি আঁকতে গেলে

হারিয়ে ফেলি খেই,

চক্ষু দিয়ে অশ্রু ঝরে

মুখখানা ভাসলেই।

তোমার জীবন ভাবতে গেলে

কেমন জানি হয়,

কালো রাতের দৃশ্যগুলো

আজও মনে ভয়।

শুধুই ভাবি কেমন করে

করলো ওরা গুলি,

রক্ত ঝরা সেই যে সিঁড়ি

আমরা কি আর ভুলি।

ধানমন্ডির সেই যে বাড়ি

দাড়িয়ে আছে ঠাই,

জাতির পিতার জন্য বুকে

কষ্ট আজও পাই।

∞∞∞∞∞∞∞∞∞∞

কবি পরিচিতি-

বড় বাজার, চুয়াডাঙ্গা, বাংলাদেশ।

Check Also

ধর্ষণ -মোঃ আবু তাহের মিয়া

ধর্ষণ -মোঃ আবু তাহের মিয়া ≈≈≈≈≈≈≈≈≈ নীরব রাত কেঁদেছিল মাধবদীর আকাশে, রক্তিম চাঁদ ঢেকেছিল লজ্জা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *