তুমি আমার -মধুরীমা

তুমি আমার

-মধুরীমা

≈≈≈≈≈≈≈≈≈

তুমি আমার ভোরের আলো

তুমি আমার হাসি

এই জীবনে অনেক বেশী

তোমায় ভালোবাসি।

তুমি আমার রাতের শশী

তুমি মনের আকাশ

তুমি আমার স্বপ্ন আশা

হিয়ায় মৃদু বাতাস।

তুমি আমার মেঘের ছায়া

ভালোবাসার নীড়

তুমি আমার ভরসা জুড়ে

শান্তির কুটির।

তুমি আমার জীবনসাথী

হৃদয়ে রঙীন আবির,

তুমি আমার ভালোবাসায়

বিশ্বাসের পাচীর।

≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতি-

নামঃ মধুরীমা

শিক্ষাগত যোগ্যতাঃ মাষ্টার্স

পেশাঃ গৃহিনী(অবসরে লেখা লেখি)

ধর্মঃ ইসলাম

ঠিকানাঃ খুলনা(স্থায়ী)

নারায়নগন্জ(বর্তমান)

জন্মভূমিঃ বাংলাদেশ

Check Also

বুনোফুল -রীনা

বুনোফুল -রীনা ∼∼∼∼∼∼∼∼∼ একজন নারী যখন, গোলাপের মতো সৌন্দর্য নিয়ে আসে তখন মাছি থেকে ভ্রমর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *