ছুটে চলে রেলগাড়ি -চিত্তরঞ্জন সাহা চিতু

ছুটে চলে রেলগাড়ি

-চিত্তরঞ্জন সাহা চিতু

⇔⇔⇔⇔⇔⇔⇔⇔

রেলগাড়ি রেলগাড়ি

চলে ঝিক ঝিক,

বুক ভরা লোক নিয়ে

চলে ঠিক ঠিক।

থামে আর ছুটে চলে

এই রেলগাড়ি,

সবুজের গাছগুলো

ছোটে সারি সারি।

মেঘখানা তাও ছোটে

ভারি মজা লাগে,

রেলগাড়ি সব্বার

ছোটে আগে আগে।

হকারের দলগুলো

জোরে হাক ছাড়ে,

রকমারি জিনিসের

মনটাকে কারে।

ছুটে ছুটে রেলগাড়ি

ঠিক থেমে যায়,

অবশেষে রেলগাড়ি

ছুটি বুঝি পায়।

⇔⇔⇔⇔⇔⇔⇔⇔

কবি পরিচিতি- 

বড় বাজার, চুয়াডাঙ্গা, বাংলাদেশ। 

Check Also

বুনোফুল -রীনা

বুনোফুল -রীনা ∼∼∼∼∼∼∼∼∼ একজন নারী যখন, গোলাপের মতো সৌন্দর্য নিয়ে আসে তখন মাছি থেকে ভ্রমর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *