আমি ফাগুন দেখেছি বসন্ত ছুঁয়েছি -মাই ফেয়ার চৌধুরী

আমি ফাগুন দেখেছি বসন্ত ছুঁয়েছি

-মাই ফেয়ার চৌধুরী

∞∞∞∞∞∞∞∞

আমি ফাগুন দেখেছি বসন্ত ছুঁয়েছি,

প্রকৃতিতে পাতাকুঁড়ির পাতায় পাতায়।

রং বেরঙের নানান ফুলের মেলায়,

আকাশে-বাতাসে সুরভিত শোভায়।

আমি ফাগুন দেখেছি বসন্ত ছুঁয়েছি,

পাখিদের জোড়ায় জোড়ায় মিলন মেলায়।

কোকিলের কুহু কুহু সুরেলা গলায়,

প্রজাপতির রঙিন উড়ন্ত ডানায়।

কৃষ্ণচূঁড়ার ডালে লাল মুকুটে সাজ বেলায়,

পলাশ-শিমুলের বিমোহিত সুবাস ছড়ায়।

আমি ফাগুন দেখেছি বসন্ত ছুঁয়েছি,

কপোত-কপোতির ভীরু আঁখির পাতায়।

দুটি প্রাণে প্রাণবন্ত হাসির আড্ডায়,

কবিদের অনুভবের ছন্দে ছন্দে কবিতায়।

∞∞∞∞∞∞∞∞

কবি পরিচিতি-

মাই ফেয়ার চৌধুরী

পিতা-রমজু চৌধুরী

মাতা-লায়লা বেগম

আগ্রাবাদ সি,ডি,এ আবাসিক এলাক।

ডাকঘর-বন্দর,থানা-ডবলমুরিং

জিলা -চট্টগ্রাম,

Check Also

ভোর হলে বসন্ত -মীনা কুণ্ডু

ভোর হলে বসন্ত -মীনা কুণ্ডু ∼∼∼∼∼∼∼∼∼∼ ভোর হলেই বসন্ত সোনালী আলোয়‌ দিগন্ত নতুন রূপে প্রকৃতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *