ভোর হলে বসন্ত -মীনা কুণ্ডু

ভোর হলে বসন্ত

-মীনা কুণ্ডু

∼∼∼∼∼∼∼∼∼∼

ভোর হলেই বসন্ত

সোনালী আলোয়‌ দিগন্ত

নতুন রূপে প্রকৃতি হাসে

সবুজ ঘাসে অলি আসে ।

বাঘ কাঁপে মাঘের শীতে

কোকিলের তান মধুর গীতে

ঠাণ্ডা বাতাসে বিদায়ের ঘন্টা

বসন্তের ছোঁয়ায় ভাসে মনটা।

শীত বুড়িটা আসে চুপিসারে

বসন্তের কুঁড়ি ফোটে শাখার পরে

শিশির বিন্দুর আলতো ছোঁয়া

ফাগুনের হাওয়ায় যায় খোয়া।

শুকনো পাতা মাটির পরে

মর্মর ধ্বনি শব্দ করে

ডালে ডালে পলাশের রং

সবুজ পাতায় নূপুরের ডং ।

ফাগুনে বসন্তের বাঁশি বাজে

দখিনা হাওয়ায় মন লাগে না কাজে

আকাশে মেঘেরা বড় উজ্জ্বল

বিকেলের সূর্যটা  করে ঝলমল।

প্রকৃতি সাজবে অপরূপ সাজে

আম্রকাননে কোকিলের কুহুতান‌ বাজে

ফাঁকা মাঠে ফোটে শিমুল পলাশ

মনের কোণে জমানো অভিলাষ।

∼∼∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিতি —–

আমি মীনা কুণ্ডু। উত্তরপাড়ার হুগলি জেলার বাসিন্দা আমি। কবিতা লিখতে পড়তে ভালো লাগে তাই একটু লেখার চেষ্টা করি। বর্তমানে বিবাহ সূত্রে কলিকাতায় বসবাস করি।

Check Also

লোকে বলে আলসে আমি -জান্নাতুন নাঈম

লোকে বলে আলসে আমি -জান্নাতুন নাঈম ≈≈≈≈≈≈≈≈≈ কাব‍্য লেখা ছেড়েই দেবো পাইনা কোন দাম, লোকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *