আমরা নারী সবলা -বিকাশ চন্দ্র মণ্ডল

আমরা নারী সবলা

-বিকাশ চন্দ্র মণ্ডল

∼∼∼∼∼∼∼∼∼∼

আমাকে বলতে পারো প্রতীপদর্শিনী

আমাকে বলতে পারো শর্বরী বা ভামিনী

আমাকে বলতে পারো জেনানা, আওরত।

আমরাই তো তোমাদের অঙ্গনা ললনা

আমরাই তো তোমাদের রমনী, রামা বামা

আমরাই তো তোমাদের হতে পারি জন্মদাত্রী মা ।

হয় তো মেয়ে, দুহিতা, আত্মজা বা কন্যা

বিপ্লবী হয়ে ইংরেজদের রাতের ঘুম

কেড়ে নিয়ে ছিল প্রীতিলতা – মেহেরুন্নেশা।

নারী চঞ্চলা, চপলা নয় তো অবলা

হতে পারে প্রয়োজন হলেই সবলা।

নারী নয়তো কোন ব্যবসায়ীক পণ্য

নারী মহীয়সী বলেই আছে সমাজে গণ্য।

মাতৃ রূপে দুর্গা, করাল ভয়াল রূপে কালীমাতা

আবারো তিনি মাদার তেরেসা, ভগ্নী নিবেদিতা

দেশ জননী, মা মাটি, নারী সৌদামিনী বাত্যা।

∼∼∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিতি-

নব প্রজন্মের কবি শ্রী বিকাশ চন্দ্র মণ্ডল ( পিতা শ্রী যুত্ বাদল মণ্ডল ও মাতা শ্রীমতী শীতলা দেবী ) মহাশয়ের জন্ম পুরুলিয়া জেলার রঘুনাথপুর থানার অন্তর্গত গদীবেড়ো নৈসর্গিক গ্রামে।

গ্রামের পটভূমিতে রচিত হয়েছে প্রকৃতি প্রেমী বিভূতি ভূষন বন্দ্যোপাধ্যায় মহাশয়ের অতি প্রাকৃত গল্প ‘ রঙ্কিনী দেবীর খড়গ ‘।

কবি পেশায় শিক্ষক ও নেশায় বাগান প্রেমী । ছদ্ম নাম ” সরাক কবি ” । তিনি পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের অন্তর্গত পরমানন্দপুর রমানাথ বিদ্যাপীঠ এর সহকারী শিক্ষক পদে নিযুক্ত রয়েছেন।

শ্রী শ্রী রামচন্দ্র আর্দশ বিদ্যালয়, গদীবেড়ো থেকে পড়াশোনার সাথে সাথে বিদ্যালয় পত্রিকা ‘ ধ্রুব তারা ‘ য় প্রথম ছাপার অক্ষরে লেখা প্রকাশিত হয়।

প্রথম একক কাব্য গ্রন্থ ‘ অনুভব ‘ । অনুরণন ও অপরাহ্নের প্রেয়সী ( পঞ্চবান শৈলীতে ) , অনুরাগ ( হাইকু শৈলীতে ) , অনুভূতি ( বত্রিশা অণু গদ্য কবিতা শৈলীতে ) , অনুভা ( অনুভাষ শৈলীতে ) কাব্য সংকলন প্রকাশিত হয়েছে । অমর একুশে বইমেলা ২০২৪ এ যৌথ কাব্য গ্রন্থ প্রকাশ ” কালের শ্রেষ্ঠ সন্তান ” ও ” মেঘে ঢাকা তারা “। এপার ওপার দুই বাংলা সহ আন্তর্জাতিক স্তরে অনলাইন ও অফলাইন একাধিক সাহিত্য পত্রিকায় নিয়মিত কবিতা, গল্প, প্রবন্ধ প্রকাশিত হয়ে আসছে।

Check Also

ভোর হলে বসন্ত -মীনা কুণ্ডু

ভোর হলে বসন্ত -মীনা কুণ্ডু ∼∼∼∼∼∼∼∼∼∼ ভোর হলেই বসন্ত সোনালী আলোয়‌ দিগন্ত নতুন রূপে প্রকৃতি …

One comment

  1. Bikas Chandra Madal

    প্রিয় পরিবারের সকল এডমিন ও বন্ধুদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *