অপরিমেয় -রীনা

অপরিমেয়

-রীনা

∼∼∼∼∼∼∼∼∼∼

অপরিমেয় কিছু চাওয়া ছিল তার,

বোঝেনি কেউ,

বোঝেনি এ জগত সংসার।

অপরিমেয় ,প্রণয়ের শিহরণ

জাগাতে চাইলে কোন মন

ঝলসে দিল তারে

তীব্র হতাশার দহন।

অশ্রু জলেরা ঝরে পড়ে

নদীতে হয় রূপান্তরিত

স্বচ্ছতা দেখে সবাই

দেখলো না কেউ ,

তার হৃদয়

কতটা ক্ষতবিক্ষত

একটাই জীবন,

আর কত যে হবে জর্জরিত।

∼∼∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিতি –

পুরনো ঢাকার উর্দু রোডে জন্ম। বেড়ে ওঠা হাজারীবাগে। দীর্ঘ বছর বিরতির পর আবারো পথচলা শুরু হলো। এক্ষেত্রে কবিতার পাতা যথেষ্ট অনুপ্রেরণা জুগিয়েছে আমায়। ধন্যবাদ কবিতার পাতাকে।

Check Also

ভোর হলে বসন্ত -মীনা কুণ্ডু

ভোর হলে বসন্ত -মীনা কুণ্ডু ∼∼∼∼∼∼∼∼∼∼ ভোর হলেই বসন্ত সোনালী আলোয়‌ দিগন্ত নতুন রূপে প্রকৃতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *