আহবান_খালেদ মাহমুদ খান

তোমার মন তোমার কাছে রবে না একদিন
ঠিকানা না দিয়েই যাবে চলে
ভালোবাসার শ্বাশত আহবানে যেতেই হয়
ফুল আর পাখিদের দলে
বিকেলটা হারাচ্ছে কেন অবেলায়
ও বিকেল ফিরে এসো
সন্ধ্যের সাথে কি এমন অভিমান
তুমিও জোনাকি ভালোবেসো
প্রথম সকাল থেকে একটা
প্রেমহীন কবিতার রাত্রিতে
সব প্রতিরোধ ভেঙ্গে দেখা
হবে তোমার আমার পৃথিবীতে
✍০৪/০২/২০২১

Check Also

প্রেম আমার আফসোসের নাম -বি এম মিজানুর রহমান

প্রেম আমার আফসোসের নাম -বি এম মিজানুর রহমান ∼∼∼∼∼∼∼∼∼∼ ছোট্ট বেলায় দিয়েছি যে মন অনামিকা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *