কাজী নজরুল ইসলাম স্মরণে -বিকাশ চন্দ্র মণ্ডল

কাজী নজরুল ইসলাম স্মরণে

-বিকাশ চন্দ্র মণ্ডল

∞∞∞∞∞∞∞∞∞∞∞

বর্ধমান জেলার চুরুলিয়ার একরত্তি ছেলে দুখু মিয়া

দুঃখ ভরা জীবন কাটালে সমস্ত জীবন ধরিয়া।

তুমিই তো প্রতিভা গুণে ভাস্বর বিদ্রোহী কবি হলে

২৪ শে মে ১৮৯৯ সালে আকাশের ধুমকেতু সম এসেছিলে

সাহিত্যের নানা শাখায় ভাস্কর হয়ে ভালোবেসে বিরাজিতে ।

তুমি মুয়াজ্জিন, শিক্ষক, চলচ্চিত্র পরিচালক, অভিনেতা – সৈনিক কবি

তোমার বাণী কেউ বলেছে কাফের কেউ বলে ছিল যবন

তুমি চেয়ে ছিলে হিন্দু মুসলিম জাতির বন্ধুত্বের সুদৃঢ় বন্ধন।

১৯১৭ তে ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে করে যোগদান

লোকশিল্পে লেটো দলের অভিনয় – সঙ্গীত প্রিয় তব প্রাণ।

লেখনীতে তব বিদ্রোহের স্ফুলিঙ্গ দিকে দিকে জ্বালিয়েছো

১৯২২ সালে নিষ্ঠুর ইংরেজ, রাজদ্রোহী বলে জেলে পুরেছে।

প্রমীলা দেবীর সেবায় সাড়া না দিয়ে ১৯৪২ এ

মারাত্মক ভাবে স্নায়বিক অসুখে আক্রান্ত, পরে বাকরুদ্ধ হয়ে

১৯৭৬ সালের ২৯ শে আগষ্ট বিষাদের দিন ধরাধামে থেকে মহাকাশে প্রত্যাগমণ

বাংলাদেশের জাতীয় কবি সেথায় জাতীয়তা গ্রহণ ও মৃত্যু বরণ।

শেষ হয়ে গেল ” বাউন্ডুলের আত্ম কাহিনী ” প্রথম গদ্য সংকলন “

তুমি বলেছিলে” মসজিদেরই পাশে, আমায় কবর দিয়ো ভাই

যেন গোরে থেকে মুয়াজ্জিনের আযান শুনতে পাই। “

∞∞∞∞∞∞∞∞∞∞∞

কবি পরিচিতি-

নব প্রজন্মের কবি শ্রী বিকাশ চন্দ্র মণ্ডল ( পিতা শ্রী যুত্ বাদল মণ্ডল ও মাতা শ্রীমতী শীতলা দেবী ) মহাশয়ের জন্ম পুরুলিয়া জেলার রঘুনাথপুর থানার অন্তর্গত গদীবেড়ো নৈসর্গিক গ্রামে।

গ্রামের পটভূমিতে রচিত হয়েছে প্রকৃতি প্রেমী বিভূতি ভূষন বন্দ্যোপাধ্যায় মহাশয়ের অতি প্রাকৃত গল্প ‘ রঙ্কিনী দেবীর খড়গ ‘।

কবি পেশায় শিক্ষক ও নেশায় বাগান প্রেমী । তিনি পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের অন্তর্গত পরমানন্দপুর রমানাথ বিদ্যাপীঠ এর সহকারী শিক্ষক পদে নিযুক্ত রয়েছেন।

শ্রী শ্রী রামচন্দ্র আর্দশ বিদ্যালয়, গদীবেড়ো থেকে পড়াশোনার সাথে সাথে বিদ্যালয় পত্রিকা ‘ ধ্রুব তারা ‘ য় প্রথম ছাপার অক্ষরে লেখা প্রকাশিত হয়।

একক কাব্য গ্রন্থ ‘ অনুভব ‘ ‘ অনুরণন ’ ও ‘অপরাহ্নের প্রেয়সী ‘ ( পঞ্চবান শৈলীতে ) , ‘ অনুরাগ ‘ ( হাইকু শৈলীতে ) , ‘ অনুভূতি ‘ ( বত্রিশা অণু গদ্য কবিতা শৈলীতে ) , ‘ অনুভা ‘ ( অনুভাষ শৈলীতে ) প্রকাশিত হয়েছে । রাজ্য দেশ তথা আন্তর্জাতিক স্তরে বাংলা সাহিত্য সাধনায় ব্যাপ্ত রয়েছেন।

রুক্ষ মাটির ঊষরতা কবিকে করেছে আত্মপ্রত্যয়ী, মধ্যবয়সে এসে জীবন বোধে স্থিতপ্রাজ্ঞ হয়ে জীবন সম্পর্কে কবির বহুবর্ণীল অনুভূতি মালা সদ্য প্রকাশ পেয়েছে ” অনুভাবিত ” বিশেষ কবিতা সংকলনে।

Check Also

ভোর হলে বসন্ত -মীনা কুণ্ডু

ভোর হলে বসন্ত -মীনা কুণ্ডু ∼∼∼∼∼∼∼∼∼∼ ভোর হলেই বসন্ত সোনালী আলোয়‌ দিগন্ত নতুন রূপে প্রকৃতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *