শেষ বিদায় -বিপ্লব শামীম

শেষ বিদায়

-বিপ্লব শামীম

≈≈≈≈≈≈≈≈≈

কাফনে মোড়ানো লাশ

জানায়, চিরস্থায়ী নয় এই জগত,

যতোই বানাও অট্টালিকা বিশাল

সব ছেড়ে করতে হবে যে হিজরত!

তুমি কি কখনো কষেছ হিসাব

তোমার দেখা মানুষের আয়ু,

ভিজে যাবে আখি, ফেলবে দীর্ঘশ্বাস

কখন যেন যায় প্রিয় প্রাণবায়ু!

শুনশান নিরব, নিস্তব্ধ জায়গায়

বসো মনের চোখ খুলে

পুরনো সব যতো কর্ম তোমার

দেখবে, আসছে হেলেদুলে!

মনের চোখে, দেখবে তুমি

কি করেছো এ ধরায়,

মানুষ হিসেবে যোগ্য ছিলে কিনা

নাকি তুমিই ছিলে এর অন্তরায়!

ধরণী তোমায় উজাড় করে

দিয়েছে তার ষতো ভান্ডার,

বিনিময়ে সে পরখ করেছে

তোমার মনুষ্য যোগ্যতার!

লাভ আর লোভ বড়ই আকর্ষী

বিসর্জন দিয়েছে তারাই,

বুঝেছে যখন আছে পরকাল

নিছক বিরতি দুনিয়ায়!

দৃষ্টি ফেরাও ঐ শুভ্র কাফনে

দেখবে, তুমি কতো অসহায়!

আত্মীয়স্বজন, ধনরত্ন সব

তোমার শেষ বিদায়ের অপেক্ষায়!

≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিত :

আমি দেওয়ান শামীমুল ইসলাম। ‘শামীম’ নামে ডাকতো দাদা, নানা ডাকতো ‘বিপ্লব’। বাংলাদেশের টাঙ্গাইল জেলা অধীনস্থ বাসাইল উপজেলার তিরঞ্চ গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে আমার জন্ম। জন্মসাল – ১৯৭১। বাবা – মরহুম মাওলানা আনোয়ারুল ইসলাম ছিলেন স্বনামধন্য একজন প্রধান শিক্ষক, অনেক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, রাজনীতিবিদ, সমাজ সেবক এবং ইসলামী স্কলার। মা – মরহুমা রওশন আরা বেগম শিউলি। আইসড়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, সরকারী সা’দত বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি (গণিত)। পেশা – শিক্ষকতা। বর্তমানে সৌদিআরবে কর্মরত। মূলত শখের বসেই লেখালেখি। প্রকৃতির সান্নিধ্য ও এর বিশালতা আমাকে মুগ্ধ করে।

Check Also

ভোর হলে বসন্ত -মীনা কুণ্ডু

ভোর হলে বসন্ত -মীনা কুণ্ডু ∼∼∼∼∼∼∼∼∼∼ ভোর হলেই বসন্ত সোনালী আলোয়‌ দিগন্ত নতুন রূপে প্রকৃতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *