অঞ্জলি – সুপর্ণা পাল

অঞ্জলি

– সুপর্ণা পাল

♠♠♠♠♠♠♠♠♠♠♠

তোমার জন্য দিয়েছি আমি

লাজ অঞ্জলি কত!

হতে পারলাম কই তবু,

তোমার মনের মতো!

তোমারই জন্য সেজেছি আজকে

তোমারই মনের সাজ,

দিয়েছি যত শিক্ষা দীক্ষা

জলাঞ্জলি আজ —-

তোমারই মতো থাকবে বলে

আমার ছোট্ট মন,

তোমাতে সোঁপেছি । পছন্দগুলো

দিয়েছি বিসর্জন ।

তবুও বলতো!কেমন করে,

তোমার মতো হই?

এখনো শুনি!আমি নাকি!

মনের মতো নই!

♠♠♠♠♠♠♠♠♠♠♠

  • কবি পরিচিতি :-
  • নিবাস -শ্রীরামপুর, হুগলী
  • পশ্চিমবঙ্গ, ভারত
  • এক বছর যাবৎ অনলাইন লেখার সাথে যুক্ত ।

Check Also

ধর্ষণ -মোঃ আবু তাহের মিয়া

ধর্ষণ -মোঃ আবু তাহের মিয়া ≈≈≈≈≈≈≈≈≈ নীরব রাত কেঁদেছিল মাধবদীর আকাশে, রক্তিম চাঁদ ঢেকেছিল লজ্জা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *