প্রেমে ছল সর্বনাশা -রবিন রায়

প্রেমে ছল সর্বনাশা

-রবিন রায়

∞∞∞∞∞∞∞∞

সত্যিই কি তুমি আমাকে খেলনাই ভেবেছিলে?

কেবলই একাকিত্ব সময় কাটাতেই এসেছিলে?

আমায় ভালো কি তুমি একটুও বাসোনি মনে?

সবটাই কি ছিলো নিতান্ত অভিনয় অন্তঃকরণে?

আমার কিছু তো তোমাকেও আকৃষ্ট করেছিলো,

হাজারও পুরুষ ছেড়ে যা মন আমাকে ধরেছিলো।

সেটা হবে আমি খুব বোকা ছিলাম আমার স্বভাবে,

অথবা আমি কাঙাল ছিলাম ভালোবাসার অভাবে।

মাটির মানুষ ছিলাম জলাভাবে শুষ্ক শিলা রূপেই,

তুমি বুঝে নিলে আমাকে গলানো যাবে সহজেই ;

তাই তাচ্ছিল্য ভরেই ঢেলেছিলে প্রেম নামের জল,

উথাল-পাথাল মিথ্যা আবেগে করেছিলে গো তল।

অবোধ আবেশে যেই আমি হয়ে গেলাম কাদা,

দাগ লাগার ভয়ে অমনি তুমি ছাড়লে সত্যি সাধা।

স্বার্থের মোহে তুমি খুঁজতে নেমেছো আধিক্যের

যেজন চতুর, যার প্রেম ভালোবাসা আছে ঢেড়;

তার অর্থের প্রাচুর্যে হতে চেয়েছো নিজে সুখী,

দেখানো প্রেমে তুমি নিয়েছো অভিনয়ের ঝুঁকি।

সে তো বোকা নয়, স্বভাবে বিচক্ষণ চতুরজন,

অভাবহীনে তার এই আদিখ্যেতা নিষ্প্রয়োজন।

তুমি জড়িয়ে ধরতে চাও, সে যে দেয় না আমল,

আজ বাজছো তুমি তালে, হয়ে তারই পদের মল;

এদিকে দহন দাহে হারিয়েছে বিগলিত ভালোবাসা ;

ওদিকে ভাগ্যের পরিহাস শতরঞ্চে নিদারুণ দুরাশা।

∞∞∞∞∞∞∞∞

কবি পরিচিতি ঃ—-

কবি ও সাহিত্যিক রবিন রায় ১৯৮৫ সালে ভারতবর্ষ যুক্তরাষ্ট্রের পশ্চিম বঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগণা জেলার পশ্চিম ধনিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। দরিদ্র ঘরে জন্ম নিয়ে সুদীর্ঘ দারিদ্র্যতাকে সঙ্গী করেই উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হন বিজ্ঞান বিভাগ নিয়ে। আর্থিক অবস্থা অতি দুর্বল হওয়ায় পড়াশুনায় ইতি টানেন। জন্ম লব্ধ কাব্যিক গুণে

কবিতা লিখে থাকেন। বহু যৌথ সংকলনে তার বহু কবিতা

মুদ্রিত হয়েছে। বর্তমানে লেখার মধ্যেই আছেন বাংলাসাহিত্যকে সম্বৃদ্ধতার উপহারে ভরাতে। সরকারি বা বেসরকারি উদ্যোগের সাহাযঢ় পেলে আরো প্রচুর কবিতা

পাঠক সমাজের কাছে পৌঁছে যাবে। উদ্যোগপতিদের সুনজরের প্রতি দৃষ্টি আকর্ষণ করে, সকলকে শুভেচ্ছা এবং শুভকামনা জানিয়েছেন সতত।

Check Also

হিমেল রাতের বিষ-ফুল : কৃষ্ণনীল

হিমেল রাতের বিষ-ফুল -কৃষ্ণনীল ∼∼∼∼∼∼∼∼∼∼∼ আকাশের ক্ষত থেকে ঝরে পড়া লালচে-কুয়াশায় আমি লুকিয়ে থাকি, সোনালি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *