সুন্দরী পলাশ -তনুশ্রী বসু (পাত্র)

সুন্দরী পলাশ

-তনুশ্রী বসু (পাত্র)

∼∼∼∼∼∼∼∼∼∼∼

আগুন রাঙ্গা পলাশ, বলছে ডেকে,

এসেছি আমি, নব বসন্তের ডাকে,

আয়না তোরা, শিমুল, কৃষ্ণচূড়া,

দিগন্তে আজ, রামধনু রঙ মেঘের ফাঁকে।

বসন্ত বড়ই, মিষ্টি মধুর, সেরা ঋতু,

কি যাদু আছে, ওই পলাশের রূপে,

তাকিয়ে থাকে, সব প্রেমিকই বাকরুদ্ধ,

বিমোহিত হয়ে দেখে, চুপে চুপে।

গন্ধ কিছুই নেই, রূপেই মুগ্ধ সবাই,

পুরুলিয়ায় পলাশের, আহা! কি রূপের বাহার,

মন চায়, দু চোখ ভরে, দেখি রূপ মাধুরী,

বলো, সুন্দরী পলাশ, তুমি প্রেমিক কার ?

তোমার ঐ আগুন রঙে, ফাগুন এলো,

নয়ন মোর, আজ ধন্য, তৃপ্ত যে হল,

এমন বসন্ত আসুক, প্রতি বছর বছর

আমার মন ময়ূরীকে, আনন্দে ভরিয়ে দিল।

∼∼∼∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিতি:-

আমি তনুশ্রী বসু পাত্র। বাবা চন্ডিচরণ পাত্র ও মা চিত্রা পাত্রর প্রথম সন্তান। হুগলি জেলায় চুঁচুড়াতে জন্ম। স্কুল, কলেজও সেখানেই। বিয়ে হয়েছে ১৯৮৩ সালের ২৫শে জানুয়ারী, এক মাত্র ছেলের সংসার হোয়েছে বছর চারেক আগে। তারা যে যার নিজের কর্মস্থলে থাকে। আমরা দুজন স্বামী স্ত্রী বাড়িতেই থাকি। আমি একজন সাধারন গৃহিণী। সংসারের একঘেয়েমি কাটাতে আমি লেখা ও গানের মধ্যে সময় অতিবাহিত করি। আমার স্বামী এই ব্যাপারে আমাকে অনেক উৎসাহ দেয় ও সাহায্য করে। সাহিত্যকে যারা ভালোবাসে তারা লেখার মাধ্যমে তাদের বক্তব্য অপরের সামনে রাখার চেষ্টা করে। তার প্রকাশ কবিতা, অণুগল্প কিংবা প্রবন্ধে দেখা যায়। লেখার অভ্যাস সেই ছোটবেলা থেকে লিখতে ভালবাসি আর তার প্রকাশে আরও আনন্দ পাই। তাই লিখি আর লিখেও চলব।

Check Also

অভিমানের অবসান -অশোক কুমার পাইক

অভিমানের অবসান -অশোক কুমার পাইক ∼∼∼∼∼∼∼∼∼∼ তোমার উপর আমার নেই কোন অভিমান আমি সবই ভুলে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *