রক্ত ঝরে ঘামে -মীনা কুণ্ডু

রক্ত ঝরে ঘামে

-মীনা কুণ্ডু

————————

কাস্তে হাতুড়ি নিয়ে হাতে

থাকত শ্রমিক দুধে ভাতে

পেটের জ্বালায় মাথায় বোঝা

স্বপ্নময় আলোর পথে হেঁটেছে সোজা।

শহর গ্ৰাম জুড়ে করেছে নিত্য কাজ

শাসকের দল অত্যাচারী করেছে রাজ

নিজের শ্রমের ন্যায্য মূল্য চায় শ্রমিক

পায় যেন সঠিক মানের পারিশ্রমিক।

ভীষণ তর পণ ভীষণ তর লড়াই

রক্তে রাঙানো শোষন মুক্তির ঠাঁই

কত উত্থান কত পতনের ওঠা পড়া

পয়লা মে দিবস তবেই হলো গড়া।

ঘামে ভেজা শরীরটা বহে চলে সোজা

মেহনতী মানুষের মাথায় ইটের বোঝা

শ্রমিক বন্ধু প্রমাণ দিলো সারি সারি

শুধুই সৃষ্টি ধ্বংস হানাহানি মারামারি ।

ন্যায্য অধিকারের দাবী চেয়েছিল সত্য

জিন্দাবাদের হুঙ্কারে রক্ত ঝরে নিত্য

প্রতিবাদের ঝাণ্ডা ওঠে শহরেও গ্ৰামে

সারা বিশ্বের শ্রমিকের রক্ত ঝরে ঘামে ।

পয়লা মে শ্রমিক দিবস বিশ্বজুড়ে

শ্রমিকের আন্দোলন দেশ ঘুরে ঘুরে

আঠারোশ ছিয়াশির রক্তপাতের দিন

ভারতবাসী ভুলবে না রক্তের এঋণ।

————————

কবি পরিচিতি —

আমি মীনা কুণ্ডু।হুগলি জেলার উত্তরপাড়ার বাসিন্দা আমি। স্কুল কলেজ পড়াশোনা খেলাধুলা বড় হয়ে ওঠা সব কিছু উত্তরপাড়ায়। আমি একজন গৃহ বধু। কবিতা ভালো লাগে তাই একটু লেখার চেষ্টা করি। বিবাহ সূত্রে কলিকাতায় বসবাস করি।

Check Also

এ কোন সভ্যতা -রীনা

এ কোন সভ্যতা -রীনা ∼∼∼∼∼∼∼∼ মায়ার এই সংসার কত কতশত কারবার। ক্ষমতার মহা দাপট অস্ত্রের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *