কবিতা কি শুধু আনন্দে জন্মায়? -সন্দীপ সাঁতরা

কবিতা কি শুধু আনন্দে জন্মায়?

-সন্দীপ সাঁতরা

≈≈≈≈≈≈≈≈≈

জগতে আনন্দের নিমন্ত্রণ আসে,

আমি খাম খুলে দেখি না…

ভেতরে হয়তো আবার প্রেম লেখা আছে।

প্রেম লিখতে গেলেই

পুরোনো ক্ষত জেগে ওঠে,

তাই আজ লিখি সেই মেয়েটাকে,

যে ফুটপাথে বসে আকাশ দেখে,

আর শহর তাকে পাগল বলে ডাকে।

সেদিন ভিড় ছিল, শব্দ ছিল,

কিন্তু কেউ থামেনি…না থামেনি!

যন্ত্রণা এখন আর খবর হয় না।

তাই ভাবি,

কবিতা কি শুধু আনন্দে জন্মায়?

না কি ভাঙা মানুষের নিঃশব্দে

শব্দ হয়ে ওঠে?

আমি সাদা পাতার সামনে বসে থাকি,

আঁকিবুকি টানি..

নিমন্ত্রণটা পাশে পড়ে থাকে…

যাওয়া আর হয় না।

যাওয়া আর হয় না..

≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতি:

সন্দীপ সাঁতরা – কবি, লেখক, আবৃত্তিকার । সন্দীপ সাঁতরা জন্মগ্রহণ করেন 15 ডিসেম্বর 1992 খ্রিস্টাব্দে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম মেদিনীপুরে জেলার নারায়ানগড় ব্লকের অন্তর্গত এক প্রত্যন্ত গ্রামে ।( পিঠাপুরা)

ভূগোল বিষয়ে স্নাতক ডিগ্রী অর্জন করেন গড়বেতা মহাবিদ্যালয় থেকে।

পরবর্তীতে উচ্চশিক্ষায় নিয়োজিত রাখেন।

অবসর সময়ে পাড়ি দিতেন কল্পনার জগতে যেখানে আনুভূতির শব্দে নিজেকে খুঁজে পেয়েছেন এক চেনা ছন্দে।

ফেসবুক ও অন্যান্য অনলাইন প্লাটফর্মে ইতি মধ্যেই নানা লেখনী প্রকাশিত হয়েছে।

তাঁর প্রথম প্রকাশ কন্যাগ্রন্থ ” খোলা পাতার চিঠি”

Check Also

এ কোন সভ্যতা -রীনা

এ কোন সভ্যতা -রীনা ∼∼∼∼∼∼∼∼ মায়ার এই সংসার কত কতশত কারবার। ক্ষমতার মহা দাপট অস্ত্রের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *