নির্বাক পরিবেশ -উদয় পদ বর্মন

নির্বাক পরিবেশ

-উদয় পদ বর্মন

∞∞∞∞∞∞∞∞

বসন্তের কোন এক অলস দুপুরে

চারিদিকে যখন ঝড়ো বাতাস বইছে

মাথার ওপর প্রখর রৌদ্রের তেজ নিয়ে

তুমি সেদিন এসেছিলে আমার দ্বারে।

দূর গগনে তখন নিষ্পলক দৃষ্টিতে

অবিরত অবলোকন করা

একেবারে যেন মন্থর হয়ে পড়ে,

একটা সময় অলস দুপুর পেরিয়ে

সকল অলসতার যবনিকা টেনে দিয়ে

তুমিও চলে যাও নীরবে।

আজ আর আসেনা সেই অলস দুপুর

তাইতো তুমিও আসোনা আর সেভাবে

চারিদিকে একেবারে নির্বাক পরিবেশ।

∞∞∞∞∞∞∞∞

কবি পরিচিতিঃ

কবি উদয় পদ বর্মন। জন্ম পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার অন্তর্গত সানাপাড়া গ্রামের মাতুলালয়ে। এছাড়াও কবির শৈশব কাল কেটেছে তার গ্রামের আদি বাড়ি গোপালপুরে। বর্তমান স্থায়ী বাসস্থান নারায়নপুর(স্কুল পাড়া), বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর।

দক্ষিণ দিনাজপুর জেলার বদলপুর উচ্চ বিদ্যালয়ে (উঃমাঃ) বাংলা বিভাগে সহকারী শিক্ষক পদে দীর্ঘদিন শিক্ষকতা করবার পর উক্ত জেলারই ত্রিমোহিনী প্রতাপ চন্দ্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে বর্তমান কর্মরত। সেই সঙ্গে সাহিত্য চর্চা ও বিভিন্ন পত্র পত্রিকায় নিয়মিত লেখালেখি করেন।

Check Also

রক্ত ঝরে ঘামে -মীনা কুণ্ডু

রক্ত ঝরে ঘামে -মীনা কুণ্ডু ———————— কাস্তে হাতুড়ি নিয়ে হাতে থাকত শ্রমিক দুধে ভাতে পেটের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *