বাংলা আমার গর্ব
-মোঃ আবু তাহের মিয়া
∼∼∼∼∼∼∼∼∼∼∼
বাংলা আমার মনের ভাষা
করি না যেন হেলা,
এই ভাষাতেই কেটে যায়
শান্তি সুখের বেলা।
বাংলা আমার হৃদয়ের গল্প
বাংলাতে পাই সুখ,
মনের কথা বলতে বলতে
দূর হয় মনের সকল দুঃখ।
বাংলা নিয়েই স্বাধীনতা
হয়েছে কতো শহীদ,
মায়ের আঁচলে লুকিয়ে রয়
বীর বাঙালির গীত।
বাংলা আমার গর্ব
করি না যেন কেউ তার খর্ব,
বাংলাতেই মনের হাসি
বাংলায় শুরু স্বাধীনতার পর্ব।
বাংলা আমার পরিচয়
সকল বাঙালির হৃদয়ের ধন,
বাংলাকে যে ভালোবাসে
সেই বাংলার প্রকৃত আপন।
∼∼∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতিঃ
নাম- মোঃ আবু তাহের মিয়া,পিতাঃ মরহুম মাও, মোঃ মজিবুর রহমান,আমি নরসিংদী জেলার শিবপুর উপজেলার পাড়াতলা শিকদার আব্দুল মান্নান উচ্চ বিদ্যালয়ে ইসলাম ধর্মীয় শিক্ষক হিসেবে কর্মরত আছি,জন্মতারিখ -০৩/১১/১৯৬৯ইং, শিক্ষা- মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে তাফসীর, হাদিস ও ফিকাহ, তিনটি বিষয়ে কামিল পাস করি,ঢাকা কবি নজরুল সরকারি কলেজ থেকে ইসলামি স্টাডিজ-এর উপর বি,এ অনার্স, এম,এ পাস করি, যথাক্রমে-ঢাকা ইউনিভার্সিটি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে। বি,এড জাতীয় বিশ্ববিদ্যালয়। ডি,এইচ,এম,এস হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ, জয়কালী মন্দির, ঢাকা। স্হায়ী ঠিকানা ও খতিব-রাজাবাড়ি মৌলভী বাড়ি জামে মসজিদ, রায়পুরা,নরসিংদী।
বর্তমান ঠিকানা – গ্রাম ঃ পাইকসা,৩২/২,ওয়ার্ড নং-০৫,রোডনং-০১ ডাকঘরঃ ঘোড়াশাল পৌরসভা,উপজেলা ঃ পলাশ,জেলাঃ নরসিংদী। কবিতা লেখা আমার সখ,ছাত্র জীবনে একটি ধর্মীয় বই লেখি, “নাম “ফতোয়ায়ে নূরে মোহাম্মদী”।
কবিতার পাতা মনের কথা শুনুন,প্রাণের কথা লিখুন