ধূ ধূ মরু প্রান্তর -তনুশ্রী বসু (পাত্র)

ধূ ধূ মরু প্রান্তর

-তনুশ্রী বসু (পাত্র)

∼∼∼∼∼∼∼∼∼∼∼∼

ধূ ধূ মরু প্রান্তর, কোথাও জলের চিহ্ন নেই

চিৎকার করে ডাকছে কে আমায়?

ভুল করে ছুটেছি, মরীচিকার পিছে, বারবার

শুধুই ভুল ভবি হয়ত, অতীতে মন হারায়।

জীবন অতি সুন্দর, এক উৎসব আনন্দ, হাসি, গান,

চলে যেতে যেতে বলে যায়, নীরব অভিমান,

বুকের ভিতর বোবা কান্না, বলেছে ডেকে “অপেক্ষা”

ধরণীর বুকে এসেছো, পাবেই জীবনের গান।

প্রতিটি মানুষের জীবন, এক একটা উপন্যাস,

কোথাও, শুধুই কান্না হাসির চিহ্ন, একটুও নেই,

প্রকৃতি মা কাঁদছে দেখো,নিস্তব্ধ হৃদয়হীন

হারিয়েছে প্রেম, প্রীতি, ভালোবাসা, বেদনা আছেই।

তবু দেখ পৃথিবী কত রঙে, রূপে, অপরূপা,

জননী আমার, “বাংলার বধূ” সেজেছে মোহময়ী,

রূপের ছটায়, আলোকিত হয়, বিশ্ব সংসার,

ভারতবর্ষ, চির সবুজ ঘাসের, শিউলী সুবাস জয়ী।

∼∼∼∼∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিতি:-

আমি তনুশ্রী বসু পাত্র। বাবা চন্ডিচরণ পাত্র ও মা চিত্রা পাত্রর প্রথম সন্তান। হুগলি জেলায় চুঁচুড়াতে জন্ম। স্কুল, কলেজও সেখানেই। বিয়ে হয়েছে ১৯৮৩ সালের ২৫শে জানুয়ারী, এক মাত্র ছেলের সংসার হোয়েছে বছর চারেক আগে। তারা যে যার নিজের কর্মস্থলে থাকে। আমরা দুজন স্বামী স্ত্রী বাড়িতেই থাকি। আমি একজন সাধারন গৃহিণী। সংসারের একঘেয়েমি কাটাতে আমি লেখা ও গানের মধ্যে সময় অতিবাহিত করি। আমার স্বামী এই ব্যাপারে আমাকে অনেক উৎসাহ দেয় ও সাহায্য করে। সাহিত্যকে যারা ভালোবাসে তারা লেখার মাধ্যমে তাদের বক্তব্য অপরের সামনে রাখার চেষ্টা করে। তার প্রকাশ কবিতা, অণুগল্প কিংবা প্রবন্ধে দেখা যায়। লেখার অভ্যাস সেই ছোটবেলা থেকে লিখতে ভালবাসি আর তার প্রকাশে আরও আনন্দ পাই। তাই লিখি আর লিখেও চলব।

Check Also

এ কোন সভ্যতা -রীনা

এ কোন সভ্যতা -রীনা ∼∼∼∼∼∼∼∼ মায়ার এই সংসার কত কতশত কারবার। ক্ষমতার মহা দাপট অস্ত্রের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *