ভাষা যুদ্ধ -অশোক কুমার পাইক

ভাষা যুদ্ধ

-অশোক কুমার পাইক

∞∞∞∞∞∞∞∞

এমনি করে বছরে আসে একুশে ফেব্রুয়ারী

যখনই জাগে শহীদের স্মৃতি মনটা হয় ভারী !

ঘুমের ঘোরে শিহরিত হয় ভাষার ঘটনাবলী

অসহ্য শরীরে টগবগ করে রক্ত ধমনী গলি l

মোর ভাইয়ের বুকের উপরে হেঁটেছিল ওরা

মোর দেশের পেটের মাঝে গেঁথেছিল ছোরা,

কত যে মা, বোনেদের ইজ্জত করেছিল লুঠ

বাংলার মাটি কাঁপিয়ে ছিল শত্রুর ভারি বুট !

মোর দেশের সম্পদ তরতাজা যুবকের প্রাণ

ওরা কেড়ে নিল গেয়েছিল বলে মুক্তির গান ;

হত্যা করেছিল স্বদেশ সেনানী,লক্ষ জনগণ,

বুদ্ধিজীবীর রক্তে ঐ শত্রুরা করেছিল তর্পন !

কত শিক্ষক, কত সাহিত্যিক, রক্তখুনে লাল,

নবজাতকেরা বাপ মা হারা সেই সুদীর্ঘ কাল,

বাংলার সম্পদ শত্রুরা করেছিল শ্মশানভূমি,

উর্দুভাষীর অত্যাচারের খবর শোন বন্ধু তুমি ?

সেই উনিশ’শ বাহান্ন সাল একুশে ফেব্রুয়ারী

পাকহানাদার বাংলাদেশে উর্দু করাতে পাড়ি,

দেশবাসীরা গভীর নিদ্রায় নরম শয্যার খাটে

সীমান্ত পেরিয়ে পাকবাহিনী ঢুকল গুপ্ত ঘাটে l

সশস্ত্র সেই পাকহানাদার নির্দয় আর নিষ্ঠুর,

রক্তের বন্যা বহালো দেশে, করলো ভাঙচুর,

কাটাকাটি, খুনোখুনি, গুলি বন্দুকের লড়াই,

বোমা বিস্ফোরণ, হত্যাকান্ডে মৃত লক্ষ ভাই l

রক্তে ভেজানো বাংলার পথ, কান্না কলরবে —

বাংলার যুবক চরম সংকটে যুদ্ধে নামে সবে ,

সালাম, রফিক, জব্বার ও বরকতের লড়াই

পাকবাহিনীর গুলিই বিদ্ধ মরল যে বীরেরাই !

রক্তিম সূর্য নীরব সাক্ষী ফাগুন বসন্তে রাঙা

পাকবাহিনীর যুদ্ধে হার ও নত স্বীকার মাঙা,

বিজয় উল্লাসে লাল সবুজের নিশান ঐ হাতে

মাতৃভাষার জয়গানে মুখরিত বাঙালী মাতে l

∞∞∞∞∞∞∞∞

লেখক পরিচিতি :

কবি অশোক কুমার পাইক, জন্ম তারিখ ১১ আগস্ট ১৯৬৬ সালে l পিতা স্বর্গীয় যামিনী কান্ত পাইক, মাতা স্বর্গীয়া কিরণ বালা দেবীর কনিষ্ঠ পুত্র l পৈতৃক নিবাস পশ্চিমবঙ্গ রাজ্যের, দক্ষিণ ২৪ পরগনা জেলার অন্তর্গত মন্দিরবাজার থানা ও ব্লকের অধীন ধোপাহাট গ্রামে জন্মগ্রহণ করেন l

শিক্ষাগত যোগ্যতা কলিকাতা বিশ্ব বিদ্যালয় হইতে স্নাতক, কলা বিভাগ l আশির দশক হইতে অদ্যাবধি সমাজসেবার কাজে নিযুক্ত এবং ধোপাহাট মিলন সংঘ নামে একটি সমাজসেবী ও গ্রামোন্নয়ণ প্রতিষ্ঠানের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত l বর্তমানে উক্ত প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক ও চিপ ফাঙ্কশনারি l বর্তমানে কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের মানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য l তিনি ২০১৭ সাল হইতে অদ্যাবধি ওয়ার্ল্ড ওয়াইড হিউমান এয়ারনেস অর্গানাই জেশন এর সদস্য এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, মথুরাপুর ব্লক কমিটি l

কবির রচিত নাটক মুসাফির, পল্লীজননী, দেবতার সমাধি, ভগবান কাঁদছে প্রভৃতি l বিভিন্ন পত্রপত্রিকায় তার লেখা প্রকাশিত হয়েছে l যেমন জিলিপি, মাধুকরী, দেশ বিদেশের কাব্যমালা, সৃজনিকা যৌথ কাব্য সংকলন, মনের কোণে কাব্য সংকলন, স্বরময়ী কাব্য সংকলন, কবিতা দিবসে কবির ভাবনা কাব্য সংকলন, সাধারণ সাহিত্য কাব্য সংকলন, বিশ্ব কবিতা সংকলন l এ ছাড়া ছাইলিপি ম্যাগাজিন, সুপ্রভাত শারদ সংখ্যা, ক্যানভাস ই ম্যাগাজিন, প্লাসেন্টা, আবির্ভাব, বাংলা সাহিত্য পত্রিকা, মানদীপ দ্বিতীয় ও তৃতীয় খণ্ড, কবিতার পাতা অনলাইন সাহিত্য পত্রিকা প্রভৃতিতে কবির কবিতা প্রকাশিত হয়েছে l

Check Also

কবিতার বিষয়বস্তু -আশীষ খীসা

কবিতার বিষয়বস্তু -আশীষ খীসা ∼∼∼∼∼∼∼∼∼∼ কষ্ট করে যদি কেষ্ট মিলে কষ্ট করতে ভালো লাগে, কষ্টের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *