রক্তাক্ত বাংলা ভাষা
-মোঃ আবু তাহের মিয়া
∞∞∞∞∞∞∞∞
অনেক রক্তের বিনিময়ে পেলাম
বাংলা রাষ্ট্র ভাষা,
রক্তাক্ত বাংলা ভাষার ইতিহাস
আজও মনে জানার পিপাসা।
শহীদ যারা হলো বাংলা মায়ের
হাসি ফোটাতে,
আজও শহীদের মা কাঁদছে
ঐ যে শুয়ে নিরবে নিভৃতে।
বাংলার ইতিহাস আজও রয়েছে
বাংলা ময়ের আঁচল ঘিরে,
সময় পেরিয়ে গেলো কতো
আজও পেলো না মা শান্তি ফিরে।
এখনো কাঁদে বাংলার মাটি
একুশ ফিরে এলে,
বাংলার জন্য কতো মায়ের বুক
মিশেছে রক্তাক্ত আঁচলে।
সন্তান হারা মায়ের আহাজারি
ধ্বনিত হচ্ছে আকাশে বাতাসে,
উদিত সূর্যের কিরণেও বাংলা
ঝলমল করছে,হৃদয়ে আছে মিশে।
বাংলা তোমায় ভালোবাসি
পারি তোমার জন্য জীবন দিতে,
শিমুল,পলাশ,কৃষ্ণচূড়া অপেক্ষমান
তোমার জন্য সৌরভ ছড়িয়ে দিতে।
∞∞∞∞∞∞∞∞
কবি পরিচিতিঃ
নাম- মোঃ আবু তাহের মিয়া,পিতাঃ মরহুম মাও, মোঃ মজিবুর রহমান,আমি নরসিংদী জেলার শিবপুর উপজেলার পাড়াতলা শিকদার আব্দুল মান্নান উচ্চ বিদ্যালয়ে ইসলাম ধর্মীয় শিক্ষক হিসেবে কর্মরত আছি,জন্মতারিখ -০৩/১১/১৯৬৯ইং, শিক্ষা- মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে তাফসীর, হাদিস ও ফিকাহ, তিনটি বিষয়ে কামিল পাস করি,ঢাকা কবি নজরুল সরকারি কলেজ থেকে ইসলামি স্টাডিজ-এর উপর বি,এ অনার্স, এম,এ পাস করি, যথাক্রমে-ঢাকা ইউনিভার্সিটি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে। বি,এড জাতীয় বিশ্ববিদ্যালয়। ডি,এইচ,এম,এস হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ, জয়কালী মন্দির, ঢাকা। স্হায়ী ঠিকানা ও খতিব-রাজাবাড়ি মৌলভী বাড়ি জামে মসজিদ, রায়পুরা,নরসিংদী।
বর্তমান ঠিকানা – গ্রাম ঃ পাইকসা,৩২/২,ওয়ার্ড নং-০৫,রোডনং-০১ ডাকঘরঃ ঘোড়াশাল পৌরসভা,উপজেলা ঃ পলাশ,জেলাঃ নরসিংদী। কবিতা লেখা আমার সখ,ছাত্র জীবনে একটি ধর্মীয় বই লেখি, “নাম “ফতোয়ায়ে নূরে মোহাম্মদী”
কবিতার পাতা মনের কথা শুনুন,প্রাণের কথা লিখুন