হোক বাংলা ভাষার জয়গান -তনুশ্রী বসু (পাত্র)

হোক বাংলা ভাষার জয়গান

-তনুশ্রী বসু (পাত্র)

∼∼∼∼∼∼∼∼∼

ভাষা আন্দোলনের বিষয় বস্তু

আমাদের এই মিষ্টি মধুর বাংলাভাষা,

চারিদিকে কলরব, উৎসব হৈ চৈ

সত্যিই কি প্রাধান্য দি, মনে রাখি আশা?

মুখে বলা, কাজে করা দুই এক নয়

ভালোবাসলে অন্তর থেকে তুচ্ছ সব,

ভালোবাস বঙ্গ ভূমিকে মননে, স্বপনে, জাগরণে

মেলাও হিসাব সব, কর বাংলার জপ।

সময়ের দাসত্ব, শিকার করতে বাধ্য সবাই

সরে দাঁড়াবার উপায় যে কিছু নাই,

ধরতে হবে হাতিয়ার, হিন্দু, মুসলিম সকলকে

বাংলা ভাষা পেয়েছে বিশ্বের দরবারে ঠাঁই।

জাগো সবাই জাগো, প্রকৃতই হোক জয়

বাংলার মানুষ, বাংলাভাষাকে করো সম্মান,

মন থেকে স্বীকৃতি দিক, মায়ের মুখের ভাষার

হাঁসুক, কাঁদুক, করুক সর্বদা বাংলার জয়গান।

রবিঠাকুর, নজরুল, মাইকেল, বিবেকানন্দ

শ্রীরামকৃষ্ণ, প্রফুল্লচাকি, ঋত্বিক, জীবনানন্দ,

মাস্টারদা, হেমন্ত, মান্না, সন্ধ্যা মুখার্জী সুরে ভাসুক প্রাণ

খুশীর জোয়ারে, বাংলায় আসুক আনন্দের ছন্দ।

∼∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিতি:-

আমি তনুশ্রী বসু পাত্র। বাবা চন্ডিচরণ পাত্র ও মা চিত্রা পাত্রর প্রথম সন্তান। হুগলি জেলায় চুঁচুড়াতে জন্ম। স্কুল, কলেজও সেখানেই। বিয়ে হয়েছে ১৯৮৩ সালের ২৫শে জানুয়ারী, এক মাত্র ছেলের সংসার হোয়েছে বছর চারেক আগে। তারা যে যার নিজের কর্মস্থলে থাকে। আমরা দুজন স্বামী স্ত্রী বাড়িতেই থাকি। আমি একজন সাধারন গৃহিণী। সংসারের একঘেয়েমি কাটাতে আমি লেখা ও গানের মধ্যে সময় অতিবাহিত করি। আমার স্বামী এই ব্যাপারে আমাকে অনেক উৎসাহ দেয় ও সাহায্য করে। সাহিত্যকে যারা ভালোবাসে তারা লেখার মাধ্যমে তাদের বক্তব্য অপরের সামনে রাখার চেষ্টা করে। তার প্রকাশ কবিতা, অণুগল্প কিংবা প্রবন্ধে দেখা যায়। লেখার অভ্যাস সেই ছোটবেলা থেকে লিখতে ভালবাসি আর তার প্রকাশে আরও আনন্দ পাই। তাই লিখি আর লিখেও চলব।

Check Also

মন জানে সে কথা -অরুণ কুমার মহাপাত্র

মন জানে সে কথা -অরুণ কুমার মহাপাত্র ∞∞∞∞∞∞∞∞ এখনও দরজার পাশে নড়ে ওঠে একটি ছায়া… …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *