তুমি রইলা কই?
-রবিন রায়
∼∼∼∼∼∼∼∼∼
এই সদ্য ফাগুনের ভোরে,
প্রেম মন উঠিছে গাহি সুরে ;
দেখো, ডাকিছে কোকিল ওই !
পরান বন্ধু, তুমি রইলা কই ?
মন্দ মেদুর ধাবিত শীতল বায়,
মিলন সুখের আভাস দিয়ে যায় ;
তাই জাগিছে কায়-ভরি শিহরণ,
আবেগে ভাসি মন,রোমাঞ্চ জাগরণ!
দেখো,ভরিছে নব জীবন ওই!
পরান বন্ধু, তুমি রইলা কই ?
হর্ষে বিটপে চলিছে দোল খেলা,
লাল হলুদ কৃষ্ণ চূড়ায় রঙের মেলা ;
সবুজের ছোঁয়ায় প্রানবন্ত প্রকৃতি,
উচ্ছল তরঙ্গে প্রানীকুল নাচন মতি।
দেখো, দুলিছে মালতি লতা ওই!
পরান বন্ধু, তুমি রইলা কই ?
জীমূতেরা তরী হয়ে গগনপটে,
ধবল বলাকাও সমানে ডানা ঝাপটে ;
আকাশ পাড়ে যে আলোছায়ার মায়া ,
আমার প্রাণে বাজিছে যে তারই বাঁয়া।
দেখো,ভুলিছে গ্লানি ধরা ওই !
পরান বন্ধু, তুমি রইলা কই ?
আলো ঝিকমিক, মোর চারিদিক,
আমি কেমনে যে রই একা বলো ঠিক ;
আশায় ভাসি হই , দিশেহারা ব্যাকুল,
মোর বাগে ফুটিবে কবে রাঙা ফুল?
দেখো,ডাকিছে কেকা ওই!
পরান বন্ধু, তুমি রইলা কই ?
ফুলে ফুলে ভ্রমে গো প্রজাপতি,
ভ্রমরের গুঞ্জন গানে হয় আগতি ;
নাচে, গানে ভরপুর এই বিশ্ব ভুবন,
করিতে সোহাগের সে পরাগ মিলন?
দেখো,কাঁপিছে পুষ্প স্পর্শে ওই !
পরান বন্ধু, তুমি রইলা কই ?
আজি নদীর বুকে পাতলা ঢেউ,
উজান স্রোতে পাল তুলেছে কেউ;
গান ধরিছে সেই মাঝি মল্লার সুখে,
সে তান জাগিছে গৃহির শূন্য বুকে।
দেখো, ভাসিছে মনতরী ওই!
পরান বন্ধু, তুমি রইলা কই ?
∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতি ঃ—-
কবি ও সাহিত্যিক রবিন রায় ১৯৮৫ সালে ভারতবর্ষ যুক্তরাষ্ট্রের পশ্চিম বঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগণা জেলার পশ্চিম ধনিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। দরিদ্র ঘরে জন্ম নিয়ে সুদীর্ঘ দারিদ্র্যতাকে সঙ্গী করেই উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হন বিজ্ঞান বিভাগ নিয়ে। আর্থিক অবস্থা অতি দুর্বল হওয়ায় পড়াশুনায় ইতি টানেন। জন্ম লব্ধ কাব্যিক গুণে
কবিতা লিখে থাকেন। বহু যৌথ সংকলনে তার বহু কবিতা
মুদ্রিত হয়েছে। বর্তমানে লেখার মধ্যেই আছেন বাংলাসাহিত্যকে সম্বৃদ্ধতার উপহারে ভরাতে। সরকারি বা বেসরকারি উদ্যোগের সাহাযঢ় পেলে আরো প্রচুর কবিতা
পাঠক সমাজের কাছে পৌঁছে যাবে। উদ্যোগপতিদের সুনজরের প্রতি দৃষ্টি আকর্ষণ করে, সকলকে শুভেচ্ছা এবং শুভকামনা জানিয়েছেন সতত।
কবিতার পাতা মনের কথা শুনুন,প্রাণের কথা লিখুন